Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পতনের মধ্যেই সোমবার নিফটি ডিফেন্স সূচক প্রায় ২% পর্যন্ত বেড়েছে (Defence Index)।
লাফিয়ে বাড়ছে ডিফেন্স সেক্টরের স্টক (Defence Index)
পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচে ধস নেমেছে দালাল স্ট্রিটে। দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স চাপে থাকলেও ডিফেন্স সেক্টরের স্টকগুলির কেনাবেচা বিশেষভাবে নজর কেড়েছে। এই দিন সকাল থেকেই মার্কেটের অধিকাংশ সেক্টরাল সূচক নেগেটিভে ছিল। কিন্তু সোমবার নিফটি ডিফেন্স সূচক প্রায় ২% পর্যন্ত বেড়েছে (Defence Index)।
ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের কার্যকলাপের প্রভাব বাজারে পড়বে বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। তবে সামরিক কার্যকলাপের কারণে বিশ্বজুড়ে প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থাগুলির উপর লগ্নিকারীদের নজর বেড়েছে। এক্সপার্টরা জানাচ্ছেন সামরিক সংঘাতের কারণে সব দেশের ডিফেন্স প্রস্তুতি বাড়ে এবং এর জেরে মিসাইল, ড্রোন নজরদারি ব্যবস্থা, রাডার ও গোলাবারুদের চাহিদা বাড়ে। এই প্রত্যাশার জেরে ভারতীয় ডিফেন্স সংস্থাগুলির শেয়ারে কেনার আগ্রহ বেড়েছে। সামগ্রিক মার্কেটে পতন হলেও এই সেক্টর তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে।

সোমবার ট্রেডিংয়ের শুরুতেই পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস শেয়ার ৪%‑এর বেশি বেড়েছে। ডেটা প্যাটার্নসের শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ৩%। MTAR টেকনোলজিস ও ভারত ডায়নামিক্স‑এর শেয়ার ২% থেকে ৩% পর্যন্ত বেড়েছে। Astra Microwave Products ও Zen Technologies‑এর শেয়ারও প্রায় ২% পর্যন্ত বেড়েছে।
আরও পড়ুন: Karnataka: কর্নাটকের ‘মিনি ইরান’ তিনদিন বন্ধ
এর পাশাপাশি মিশ্র ধাতু নিগম, গার্ডেনরিচ শিপবিল্ডার্স, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া এবং ম্যাজাগন ডক শিপবিল্ডার্স‑এর শেয়ার ১% থেকে ১.৫% পর্যন্ত বেড়েছে। ভারত ইলেকট্রনিক্স প্রায় ১% বৃদ্ধি পেয়েছে। হিন্দুস্তান এরোনটিক্স‑এর শেয়ারও প্রায় ১% পর্যন্ত উঠেছে। কোচিন শিপইয়ার্ড ও BEML‑এর শেয়ারে বৃদ্ধি দেখা গিয়েছে সামান্য (Defence Index)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


