Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের স্টাফ কোয়ার্টারে মঙ্গলবার ভোররাতে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা (Delhi Metro)। রাজধানীর আদর্শ নগর এলাকার একটি আবাসনের পাঁচতলায় বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

পালানোর সুযোগ পাননি কেউ (Delhi Metro)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ৪২ বছর বয়সি অজয়, তাঁর স্ত্রী নীলম (৩৮) এবং তাঁদের ১০ বছরের কন্যা জাহ্নবী। মঙ্গলবার ভোরে তাঁরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়ই ফ্ল্যাটে আগুন লাগে। আচমকা আগুন ছড়িয়ে পড়ায় এবং ধোঁয়ার দমকে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসার কোনও সুযোগই পাননি বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। আগুন নেভানোর পর তাঁদের দেহ অত্যন্ত শোচনীয় অবস্থায় উদ্ধার করা হয়। ইতিমধ্যেই তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পায় দমকল (Delhi Metro)
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন এবং স্থানীয় থানার পুলিশ। আবাসনের পাঁচতলায় আগুন লাগায় উদ্ধারকাজ ও আগুন নেভানোর কাজ যথেষ্ট কঠিন হয়ে ওঠে। সংকীর্ণ সিঁড়ি ও ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীদের দীর্ঘ সময় ধরে লড়াই চালাতে হয় আগুনের সঙ্গে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও কোথাও পকেট ফায়ার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Rice: চিনকে পিছনে ফেলে চাল উৎপাদনে বিশ্বসেরা ভারত: দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর
শর্ট সার্কিটের সম্ভাবনা, শুরু তদন্ত
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে নিশ্চিত হতে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সমস্ত দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে তদন্তকারী সংস্থাগুলি। একই সঙ্গে ওই DMRC স্টাফ কোয়ার্টারের অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। আগুন লাগার সময় অ্যালার্ম বা ফায়ার সেফটি ব্যবস্থা কাজ করেছিল কি না, সে বিষয়েও প্রশ্ন উঠছে।



