Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের আধুনিক সড়ক পরিকাঠামোর প্রতীক হিসেবে এক্সপ্রেসওয়েগুলিকে দেখা হয় (Accident in Rajasthan)। দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুবিধা, নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা এবং উন্নত রাস্তার গুণমান সব মিলিয়ে এক্সপ্রেসওয়ে মানেই স্বস্তির যাত্রা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের একাধিক এক্সপ্রেসওয়েতে ঘটে চলা ধারাবাহিক দুর্ঘটনা সেই ধারণাকে ভেঙে দিচ্ছে। বিশেষ করে দুর্ঘটনার পর গাড়িতে আগুন লেগে যাত্রীদের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

বদলে গেল সবকিছু (Accident in Rajasthan)
রাজস্থানের জয়পুরের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বুধবার ভোরে ঘটে যাওয়া দুর্ঘটনাটি যেন আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে। দিল্লি থেকে জয়পুরগামী একটি গাড়ি একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সংঘর্ষের তীব্রতা ছিল এতটাই বেশি যে মুহূর্তের মধ্যেই গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ভাগ্যজনকভাবে গাড়ির দরজা বন্ধ থাকায় ভিতরে আটকে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে এলেও আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে কাউকে বের করে আনা সম্ভব হয়নি। গাড়ির ভিতরেই তিনজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে মৃতদেহগুলি শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
লড়াই জীবন-মৃত্যুর (Accident in Rajasthan)
এই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। খবর পেয়েই রেনি থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে প্রশ্ন উঠছে এত বড় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর উদ্ধার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা কি যথেষ্ট দ্রুত ছিল? কয়েক মিনিটের দেরিতেই যে তিনটি প্রাণ ঝরে গেল, তা ভাবিয়ে তুলছে সকলকে।

একের পর এক দুর্ঘটনা (Accident in Rajasthan)
এই ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যেই উত্তর ভারতের একাধিক এক্সপ্রেসওয়েতে পরপর দুর্ঘটনা ঘটেছে। দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একাধিক বাস ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তার আগে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতেই কুড়িটির বেশি গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে পুলিশকর্মীসহ একাধিক জনের। শীতের মরশুমে কুয়াশা, কম দৃশ্যমানতা, অতিরিক্ত গতি এবং চালকদের অসতর্কতা এই সবকিছু মিলেই এক্সপ্রেসওয়েগুলিকে ক্রমশ বিপজ্জনক করে তুলছে।

আরও পড়ুন: Mamata on SIR: মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রেই এত নাম বাদ পড়ল
অগ্নিকাণ্ডের বাড়বাড়ন্ত
সড়ক দুর্ঘটনার পর আগুন লাগার ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। রাজস্থানের জয়সালমের-যোধপুর হাইওয়েতে চলন্ত বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় বহু যাত্রী পালানোর সুযোগই পাননি। বাসের মধ্যেই আটকে পড়ে একের পর এক প্রাণ ঝরে যায়। বিশেষজ্ঞদের মতে, যানবাহনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, জরুরি নির্গমন পথের অভাব এবং দ্রুত দমকল পৌঁছতে না পারাই এই ধরনের মৃত্যুর মূল কারণ।



