To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃণমূল (Derek O Brien) কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনকে নোটিশ দিল কলকাতা পুলিশ। ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসভবনে নোটিশ দিতে পৌঁছয় শেক্সপিয়র থানার পুলিশ।
বাড়িতে ছিলেন না ডেরেক (Derek O Brien)
তবে সেই সময় বাড়িতে ছিলেন না ডেরেক ও ব্রায়েন (Derek O Brien) । তাঁর অনুপস্থিতিতে বাড়ির নিরাপত্তারক্ষী পুলিশের কাছ থেকে নোটিশ গ্রহণ করেন। পুলিশি কাগজে সই করার পাশাপাশি নিজের ফোন নম্বর দিয়েও নোটিশ গ্রহণ করেন তিনি।
সূত্রের খবর ক্যামাক স্ট্রিটের ঘটনায় ডেরেক ও ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল থানায় হাজির হতে বলা হয়েছে। রবিবার পুলিশ পৌঁছে নোটিশ দেয় এবং এদিন তা গ্রহণ করেন নিরাপত্তারক্ষী।


