Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যরকম ট্রেন্ড। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের পাশে এসে দাঁড়ালেন সাংসদ অভিনেতা দেব (Dev)। অনির্বাণের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতে চান বলে জানালেন দেব।
অনির্বাণের পাশে দেব Dev)
শুক্রবার ইম্পার (EIMPA) মিটিংয়ে এসে দেব বলেন, “অনির্বাণ অত্যন্ত ভালো অভিনেতা, ইন্ডাস্ট্রিতে ওর প্রয়োজন আছে। অনির্বাণ অত্যন্ত মাপের একজন অভিনেতা। কোনও কারণে ফেডারেশনের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছে। আমার ছবিতে তিনি কাজ করবেন কি করবেন না, সেটা পরের কথা; কিন্তু একজন দক্ষ শিল্পী হিসেবে তাঁর কাজ করার অধিকার থাকা উচিত। ফেডারেশনের প্রতি আমার শ্রদ্ধা অগাধ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে ‘ব্যান’ বা নিষিদ্ধ করার সংস্কৃতিতে বিশ্বাস করি না।”
অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন দেব
দেব এদিন ফেডারেশনের বিরুদ্ধে না গিয়ে বরং তাদের কাছে অনির্বাণের জন্য অনুরোধ জানান। তিনি বলেন, ” ফেডারেশনের বিরুদ্ধে গিয়ে নয়, বরং তাদের অংশ হয়েই আমি অনুরোধ করছি। যদি অনির্বাণের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়ে, তবে আমি নিজে ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন প্রতিভাবান অভিনেতাকে বাংলার দরকার, তাই তাঁকে কাজ করতে দেওয়া হোক।”
মমতার দ্বারস্থ হবেন দেব Dev)
শুধু তাই নয়, বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বরূপ ও অরূপ বিশ্বাসের কাছেও অনুরোধ জানিয়েছেন মেগাস্টার। দেবের কথা প্রেক্ষিত ধরে প্রশ্ন করা হলে স্বরূপ বিশ্বাস জানান দেব নিজের কথা বলেছেন, বাকিটা ইমপার সদস্যরা আলোচনা করলে জানানো হবে।
আরও পড়ুন: Museum: দিল্লিতে গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়াম: বছরে টানতে পারে এক কোটি দর্শক, দাবি কর্তৃপক্ষের
স্ক্রিনিং কমিটিতেই দেব Dev)
এদিন ইমপার বৈঠকে বাংলা ছবির ক্যালেন্ডার লঞ্চ নিয়ে প্রশ্ন করা হলে প্রযোজক রাণা সরকার জানান সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। এবিষয়ে সিদ্ধান্তও হয়েছে বলেও জানান। তিনি আরও জানান দেব স্ক্রিনিং কমিটিতেই রয়েছেন এবং যা রটেছিল তা ভুল ব্যাখ্যা মাত্র।



