Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজো শেষের পরেই প্রকাশ্যে এলো দুই বোন আরাত্রিকা (Aratrika) ও শ্রুতির (shruti) পাহাড় ঘুরতে যাওয়ার মজার মুহূর্তের ঝলক (Shruti-Aratrika)। পাহাড়ে ঘুরতে গিয়ে কোন অভিজ্ঞতা সম্মুখীন হলেন আরাত্রিকা (Aratrika) ও শ্রুতি (shruti) ?
আরাত্রিকা-শ্রুতির বন্ডিং (Shruti-Aratrika)
বর্তমানে আরাত্রিকা ( Aratrika) ও শ্রুতিকে ( Shruti) একসাথে দেখা যাচ্ছে জোয়ার ভাঁটা ( Jowar Bhata) ধারাবাহিকে। দুই বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি ( shruti) ও আরাত্রিকা ( Aratrika)। আরাত্রিকার ( Aratrika) চরিত্রের নাম উজি আর শ্রুতি চরিত্রের নাম নিশা। ধারাবাহিকের শুটিংয়ের সঙ্গে সঙ্গেই বাস্তবে তাঁরা দুই বোন হয়ে উঠেছেন। ইতিমধ্যেই দুই বোনের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। প্রোমো শুটের জন্য যখন তাঁরা আউটডোরে গিয়েছিলেন, তখন শ্রুতি হয়ে উঠেছিলেন আরাত্রিকার মা। শুটিং শেষে সর্বদা আরাত্রিকাকে( Aratrika) আগলে রাখেন শ্রুতি ( Shruti) । পুজোর আগেই শুরু হয়েছে তাঁদের এই নতুন ধারাবাহিক (Shruti-Aratrika)।
ধারাবাহিকের আগে থেকেই বন্ধুত্বের শুরু (Shruti-Aratrika)
সদ্য শুরু হয়েছে তাঁদের নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা ( Jowar Bhata) । শুটিং শুরু হওয়ার কিছুদিন আগেই পাহাড়ে (Mountain) ঘুরতে গিয়েছিলেন অন ক্যামেরার দুই বোন নিশা ও উজি। আগস্ট ( August) মাসের মাঝামাঝি সময় দেখা গিয়েছিল তাঁদের ঘুরতে যেতে। এই সময়ে তাঁদের দুই পরিবারও ছিলেন তাঁদের সাথে। ধারাবাহিকের পাশাপাশি একসাথে ঘুরতে গিয়ে তাঁদের বাস্তব জীবনের সম্পর্ক হয়েছে অন্যরকম। ব্যক্তিগত জীবনেও তাঁরা হয়ে উঠেছে একে অপরের দিদি ও বোন।

পুজোতে একসাথে শ্রুতি-আরাত্রিকা (Shruti-Aratrika)
পঞ্চমী পর্যন্ত পুজোর শুটিং করে, অবশেষে ছুটি পেয়েছিলেন দুই বোন ( sisters) । শ্রুতিকে ( shruti) দেওয়া কথা রাখতে পুজোর সময় তাঁর অন ক্যামেরা দিদির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী আরাত্রিকা। সপ্তমীর সন্ধ্যে একসাথে কাটিয়েছেন দুই বোন। সেই সকল মজার মুহূর্তের বিভিন্ন ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন দুজনেই নিজেদের সামাজিক মাধ্যমের পাতায়। বাকি পুজোতে শ্রুতি (Shruti) নিজের পরিবারের ( Family) সাথে সময় কাটাতে এবং বাড়ির পুজোতে ব্যস্ত ছিলেন। পুজোর মাঝেই শ্রুতির( Shruti) জন্মদিন ( birthday) থাকায়, জন্মদিনেও দেখা গেছে আরাত্রিকার ( Aratrika) শ্রুতিকে নিয়ে আদুরে পোস্ট। তাঁদের প্রতিটি ছবি এবং তাঁদের একে অপরের সম্পর্কে বলা কথা থেকে স্পষ্ট বোঝা যায় অল্প দিনেই তাঁরা বাস্তব জীবনে দুই বোন হয়ে উঠেছেন।
পুজোর পরেই ফিরল ভাগ্য
পুজোর সপ্তাতেই হয়েছে চমৎকার, প্রতিপক্ষ ধারাবাহিককে হারিয়ে টিআরপি তালিকা দখল করেছে এই ধারাবাহিক। নতুন শুরু হওয়া ধারাবাহিক অল্পদিনেই জায়গা তৈরি করে নিয়েছে। তাঁর কারনে আনন্দিত সকল কলাকুশলী থেকে ধারাবাহিকের ভক্তরা। এই আনন্দ খুশির মাঝেই প্রকাশ্যে এসেছে দুই বোনের একটি মজার ভিডিও ।
আরও পড়ুন: Rupsa-Shayandeep: ফুল না থাকায় বিপাকে, রূপসা-সায়নদ্বীপের অভিনব মালা বদল
নেপথ্যের কারণ
ভিডিওটিতে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে একটি ছোট্ট ছাওনিতে বসে আছেন দুই বোন আরাত্রিকা ও শ্রুতি। ঠান্ডায় কম্পনরত অবস্থায় তাঁরা চা খাচ্ছেন এবং এতদূরে আসার যাত্রাপথের কাহিনী ভাগ করে নিচ্ছেন। ভিডিওটিতে শ্রুতি ( shruti) প্রথমে বলেন “পাহারওয়ালী চায়ে”, তাঁর কথার পরিপ্রেক্ষিতে আরাত্রিকা বলেন “এটা খাবার জন্যই কলকাতা থেকে এতদূর জার্নি করে এসেছি”। শ্রুতি জানান , তাঁরা টানা সাড়ে ১৪ ঘণ্টা জার্নি করে এসেছেন, এরই মাঝে তাঁর বোন আরাত্রিকা ( Aratrika) তাঁকে মজার ছলে বলেন ” যেন আমি আর তুমি গাড়ি চালিয়ে এসেছি” । শ্রুতি বলেন যে, একদমই না তাঁরা অনেক দূর থেকে জার্নি করে এসেছেন শুধুমাত্র এই পাহাড়ি চা ও মোমো খাওয়ার জন্য। শ্রুতির এই মন্তব্যে সহমত পোষণ করেন বোন আরাত্রিকা (Shruti-Aratrika)।


