Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘রঘু ডাকাত’ (Dev -Subhashree) ছবির ইভেন্টে অনুপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। কেন এলেন না শুভশ্রী গাঙ্গুলী? কেন শুভশ্রীকে দেখা গেল না মঞ্চে? মনোমালিন্য তো অনেক আগেই হয়েছিল, আর সে মনোমালিন্য কাটিয়ে তাঁরা একসাথে ধরাও দিয়েছিলেন ‘ধূমকেতু’র প্রমোশন মঞ্চে। ইভেন্টে শুভশ্রীর না আসার কারণে, তা নিয়েই উঠেছে নানা প্রশ্ন। একসময় দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটি ছিল টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ‘ চ্যালেঞ্জ ‘, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’ একাধিক হিট ছবিতে একসাথে দেখা গিয়েছে দেব শুভশ্রী (Dev -Subhashree) জুটিকে। যদিও ব্যক্তিগত জীবনে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছিল বহু আগেই, কিন্তু কিছুদিন আগে ‘ধূমকেতু’ (Dhumketu) এর প্রোমোশনে একসাথে দেখা গিয়েছিল,তাতে অনেকেই ভেবেছিলেন সেই পুরনো দ্বন্দ্ব মিটে গিয়েছে।
বার্তা ঘিরে ভুল ইঙ্গিত (Dev -Subhashree)
সম্প্রতি দেব (Dev -Subhashree) এক সাক্ষাৎকারে শুভশ্রী সম্পর্কে একটি মন্তব্য করেন, যেখানে তিনি জানান “শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাঁর আগের মতো ইনোসেন্ট ভাবটা নেই।” এই বক্তব্য অনেকের কাছেই অপমানজনক ঠেকেছে। শুভশ্রীকেও পরে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে দেবের সঙ্গে কাজ করতে চান কিনা। উত্তরে তিনিও বলেন, “আমার ইনোসেন্ট ভাব আর নেই।” এই প্রতিক্রিয়া থেকেই অনেকে ধরেই নিচ্ছেন, পুরনো মনোমালিন্য হয়তো আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে।
জুটিতে ধরা না দেওয়া! (Dev -Subhashree)
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দেব-শুভশ্রী জুটিকে কী আর কখনও দেখা (Dev -Subhashree) যাবে না? দর্শকদের কাছে এই জুটির নস্টালজিয়া আজও জীবন্ত। কিন্তু ব্যক্তিগত দূরত্ব ও মতপার্থক্য হয়ত সেই সম্ভবনাকে ক্ষীণ করে দিচ্ছে।
অপরদিকে, দেবের দীর্ঘদিনের বন্ধু এবং গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্রও (Rukmini Maitra) এই ইভেন্টে অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, তিনি অন্য কাজে ব্যস্ত এবং আগেই টানা শ্যুটিংয়ের জন্য রাজ্যের বাইরে চলে গিয়েছেন।
উপস্থিত এক ঝাঁক তারকা
সম্প্রতি অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত টলিউডের সিনেমা ‘রঘু ডাকাত ‘ (Raghu Dakat) এর মেঘা প্রোমোশনাল ইভেন্ট। এই ইভেন্টে টলিউডের প্রায় সমস্ত জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতারা উপস্থিত ছিলেন। কোয়েল মল্লিক (Koel Mallick), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), নুসরত জাহান (Nusrat Jahan), পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) সহ এক ঝাঁক তারকা জমিয়ে তুলেছিলেন সন্ধ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। দীর্ঘ বিরতির পর মঞ্চে প্রত্যাবর্তন ঘটল অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) । রঘু ডাকাত ছবির হাত ধরে তিনি আবার অভিনয়ে প্রবেশ করেছেন।
নজর কাড়া দৃশ্য
সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে দেব ও কোয়েল (Dev – Koel) মল্লিকের জুটি। বহুদিন পর এই জুটিকে একসাথে দেখে দর্শকরা যেন ফিরে গেলেন পুরনো দিনের স্মৃতিতে। তাঁদের রসায়ন এবং একসাথে মঞ্চে উপস্থিত হওয়া সকলের নজর কেড়ে নেয়।
আরও পড়ুন: Weather Update: তৃতীয়া থেকেই উত্তাল সমুদ্র, বঙ্গে ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা!
সব মিলিয়ে, রঘু ডাকাতের এই মঞ্চ ছিল চমক, গ্ল্যামার এবং পুরনো স্মৃতির সমারোহ। তবে শুভশ্রী এবং রুক্মিণীর অনুপস্থিতি ইভেন্টে একটি বড় প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে। কিছুদিন আগে দেব শুভশ্রীর মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন করে সরগরম টলিপাড়া।


