Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির শেষ আটের ম্যাচে ৫৫ রানে জয় পেল কর্নাটক (Devdutt Padikkal)।
দুরন্ত ফর্মে পাডিক্কল (Devdutt Padikkal)
বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য ফর্মে রয়েছেন দেবদত্ত পাডিক্কল। কর্ণাটকের হয়ে ইতিমধ্যে তিনি করে ফেলেছেন চারটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান। প্রথম ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফিতে তিনটি আলাদা আলাদা মরশুমে ৬০০-র বেশি রান করার রেকর্ড এখন তাঁর দখলে। এবার নয়া নজির গড়লেন দেবদত্ত। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে শেষ আটের ম্যাচে ৮১ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। এর সাথেই নিজের নাম লেখালেন এলিট লিস্টে। বিজয় হাজারে ট্রফিতে একাধিক মরশুমে ৭০০ প্লাস রানের নজির গড়লেন তিনি। তাঁর দাপটে সেমিতে জায়গা করে নিল কর্ণাটক (Devdutt Padikkal)।
এর মধ্যে বিজয় হাজারেতে ৭ ইনিংসে করে ফেলেছিলেন তিন ৬৪০ রান। এবার পার করলেন ৭০০ রানের গণ্ডি। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক। ৯৫ বলে ৮১ রানে অপরাজিত থাকলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৭৭ টি চার। তাঁর এই কীর্তিতে সতীর্থরা ঘাটটি দিয়ে অভিবাদন জানান।
এর আগে এই টুর্নামেন্টে এক মরশুমে ৭০০ বা তার বেশি রান করার তালিকায় রয়েছেন, পৃথ্বী শ, নারায়ণ জগদীশন, করুণ নায়ার এবং পাডিক্কল নিজে গড়েছিলেন এই নজির। ফের সেই গণ্ডি পার করলেন নিজেই। প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে দুইবার ৭০০ রানের গণ্ডি পার করলেন তিনি (Devdutt Padikkal)।

আরও পড়ুন: Stock Market: কোন ম্যাজিকে পতনের মুখ থেকে ঘুরে দাঁড়াল দুই বেঞ্চমার্ক ইনডেক্স?
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে মুম্বই তোলে ২৫৪ রান। টপ অর্ডারে বড় রান পাননি অঙ্গকৃষ রঘুবংশী, মুশির খানরা। তবে ৯১ বলে ৮৬ রানের ইনিংস খেলেন শামস মূলানি। ক্যাপ্টেন সিদ্ধেশ লাড করেন ৫৮ বলে ৩৮ রান। দশে নেমে সাইরাজ পাতিল যোগ করেন ৩৩ রান।
২৫৫ রান তাড়া করতে নেমে ১২ রানে ড্রেসিং রুমে ফিরতে হয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে। এর পরে বড় জুটি গড়েন দেবদত্ত পাডিক্কল ও করুণ নায়ার। ৩৩ ওভারে কর্নাটকের স্কোর যখন এক উইকেটে ১৮৭, তখন খারাপ আলো ও বৃষ্টির ফলে খেলায় বিঘ্ন ঘটে। পরে VJD মেথডে ৫৫ রানে জয়ী ঘোষণা করা হয় কর্নাটককে। ৮১ রানে অপরাজিত থাকেন পাডিক্কল। ৮০ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে তাঁকে সঙ্গত দেন করুণ নায়ার (Devdutt Padikkal)।


