Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড কাপের ডার্বি জয় এসেছিল তার জোড়া গোলে। ডার্বি জয়ের পরেই তিনি জায়গা করে নিয়েছিলেন ফুটবল ভক্তদের মনে (East Bengal)। তার সাথেই সম্পর্ক ছিন্ন করলো দল।
ডার্বির তারকাকে ছাঁটাই করলো দল (East Bengal)
ডুরান্ড কাপের ডার্বিতে গ্রিক-স্ট্রাইকার জোড়া গোলে ভর করে জয় এসেছিল ইস্টবেঙ্গল দলের। সেই দিয়ামান্তাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। আচমকা এই ছাঁটাইয়ের খবর শুনে অবাক হয়েছেন সমর্থকরা (East Bengal)।
ডার্বি জেতার অন্যতম কারিগর দিমি। এবার সেই দিমিকের ছাঁটাই করলো ইস্টবেঙ্গল। কেরল ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিয়ামান্তাকোস। ডুরান্ড কাপের সেমিফাইনালে একাধিক গোল নষ্ট করার কারণেই কি এই সিদ্ধান্ত? সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
লাল-হলুদ দল তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে দুপক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ এই খবর চমকে দিয়েছে দলের সমর্থকদের।

গত মরশুমে প্রত্যেশা পূরণ করতে পারেন নি এই তারকা। দিমিকে হয়তো মরশুমের শুরুতেই ছেড়ে দিত দল। কিন্তু তখন চুক্তি সংক্রান্ত জটিলতার জন্য দিমিকে ছাড়া সম্ভব হয়নি, সময় নেওয়া হচ্ছিল। তবে ডুরান্ড কাপে ডার্বির পর তার উপর প্রত্যেশা বেড়েছিল দলের তবে সেমিফাইনালে তার গোল নষ্ট সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় (East Bengal)।
আরও পড়ুন: Weather Update: স্কোয়াল ফ্রন্ট! গগনে গরজে মেঘ, ঘন বরষা?
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর পরিকল্পনায় অন্য কিছু ছিল কিন্তু সেই পরিকল্পনায় আপাতত পরিবর্তন হয়েছে এবং তিনি দিমিকে নিয়ে আর এগোতে চান না বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই দিমিকে ছাঁটাইয়ের পথে হাটলো দল। তবে তার পরিবর্তে নতুন কাউকে নেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি।
হামিদ আহদাদ রয়েছেন দলে, তবে একজন স্ট্রাইকার দরকার ইস্টবেঙ্গল দলের। মরোক্কান হামিদ আহদাদকে ফিটনেসের কারণে ১৫ মিনিটে তুলে নেন কোচ তার পরিবর্তন হিসেবে মাঠে নামেন দিমি। তবে আগেই কোচ স্থির করে রেখেছিলেন কোন চার বিদেশি খেলবেন। দিমিকে পরিবর্তন হিসেবেই নামানোর পরিকল্পনা ছিল কোচের (East Bengal)।
ডুরান্ড কাপের পরে পরবর্তী টুর্নামেন্ট শুরু হতে হাতে রয়েছে কিছুদিনের সময়। দিয়ামান্তাকোসকে ছেড়ে দিয়ে নতুন কাউকে ইস্টবেঙ্গল নেয় কিনা, সেটা এখন সময়ের অপেক্ষা (East Bengal)।


