Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে (Dharmendra Admitted to Hospital)। শুক্রবার আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ৮৯ বছর বয়সি এই অভিনেতার, সঙ্গে রক্তচাপও বেড়ে যায়। এরপরেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আর মাত্র কয়েক দিন পরেই ধর্মেন্দ্র ৯০ বছরে পা দেবেন। জন্মদিনের আগে এই অসুস্থতার খবর অনুরাগীদের চিন্তায় ফেলেছিল।

পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় (Dharmendra Admitted to Hospital)
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তচাপ এখন ১৪০/৮০, হৃদস্পন্দন ৭০। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন “চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকেদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন ধর্মেন্দ্রজি।” অভিনেতার টিমের পক্ষ থেকেও জানানো হয়েছে, তিনি একেবারে ঠিক আছেন। প্রতি বছর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে।
পরিবারের তৎপরতা ও অনুরাগীদের উদ্বেগ (Dharmendra Admitted to Hospital)
সূত্রে খবর, ধর্মেন্দ্রর দুই পুত্র সানি দেওল ও ববি দেওল দু’জনেই বাবার খবর প্রতি মুহূর্তে রাখছেন। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও তাঁরা হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। হাসপাতাল থেকে তাঁর চিকিৎসার আপডেট প্রকাশ্যে আসার পর কিছুটা স্বস্তি পেয়েছেন ভক্তরা।
আগের অস্ত্রোপচার ও শারীরিক যত্ন (Dharmendra Admitted to Hospital)
এর আগেও গত এপ্রিলে চোখের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাঁর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিজেই পরে অনুরাগীদের আশ্বস্ত করেন “আমি ভালো আছি, চিন্তা করবেন না।”
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি (Dharmendra Admitted to Hospital)
বর্ষীয়ান হলেও ধর্মেন্দ্রর ফিটনেস ও প্রাণশক্তি আজও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। অধিকাংশ সময় তিনি এখন নিজের ফার্মহাউজে কাটান, যেখানে চাষবাস, পশুপালন ও প্রকৃতির সঙ্গে সময় কাটান। সোশ্যাল মিডিয়ায় নিজের দৈনন্দিন মুহূর্ত, জীবনের স্মৃতি ও অনুপ্রেরণামূলক বার্তা তিনি নিয়মিত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: Bengaluru Transgender: ন্যাড়া করে ‘শিক্ষা’ না প্রতিশোধ? তৃতীয় লিঙ্গের নিরাপত্তা কোথায়?
শেষ দেখা গিয়েছে কোন সিনেমায়
ধর্মেন্দ্রকে শেষ দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়ায়’-তে। আগামী দিনে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ ছবিতে তাঁকে দেখা যাবে তরুণ অভিনেতা অগস্ত্য নন্দা এবং সিমার ভাটিয়ার সঙ্গে।



