Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সংবাদদাতা: অনুষ্কা জোয়ারদার: ছবি মুক্তির আগেই (Dhurandhar 2) দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি করেছিল ‘ধুরন্ধর ২’। মুক্তির আগেই একের পর এক রেকর্ড গড়েছে এই ছবি। জনপ্রিয়তার মাত্রা এতটাই বেড়েছে যে মুম্বইয়ের ঐতিহ্যবাহী মারাঠি মন্দির-এও জায়গা করে নিচ্ছে এই সিনেমা।
টিজারেই উন্মাদনা (Dhurandhar 2)
শুধু তাই নয়, মুম্বই ও থানে-সহ একাধিক শহরের (Dhurandhar 2) প্রেক্ষাগৃহে রাত গভীরেও শো চালু হচ্ছে। দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে প্রয়োজন হলে ২৪ ঘণ্টা শো চালানোর কথাও ভাবা হচ্ছে। ফেব্রুয়ারির শুরুতেই প্রকাশিত টিজারে রনভির সিং -এর ‘হামজা’ চরিত্র নতুন করে আলোচনায় আসে। শক্তিশালী সংলাপ ও অ্যাকশনভরা দৃশ্য দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

মুক্তির আগে বিতর্ক (Dhurandhar 2)
তবে মুক্তির আগে কিছু বিতর্কও তৈরি হয়েছিল। শুটিং চলাকালীন অবৈধভাবে ড্রোন ব্যবহারের অভিযোগ উঠেছিল নির্মাতা আদিত্য ধর-এর সংস্থার বিরুদ্ধে। অভিযোগ দায়ের করেছিল মুম্বাই পুলিশ। পাশাপাশি মুম্বই কর্পোরেশন-ও তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: HDFC News: HDFC-র চেয়ারম্যানের ইস্তফা, লক্ষ টাকার ধস দালাল স্ট্রিটে!
বিতর্ক সত্ত্বেও ছবির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। ট্রেলার মুক্তির পর থেকেই অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় উঠেছিল। এই অবহেই প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম-এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। আর ছবি মুক্তির পরেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। হলের বাইরে লম্বা লাইন, সিনেমা শেষে এসে চরম উত্তেজনা, এসব বুঝিয়ে দিয়েছে সাড়ে চার ঘন্টার এই ছবিটি যথেষ্ট কামাল দেখিয়েছে।



