Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল ২০২৬ শুরুর আগেই (Hardik Pandya) নতুন বিতর্কে জড়ালেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যদিও এই বিতর্কের মূলে থাকা ঘটনাটি নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি ভাইরাল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা, যেখানে দাবি করা হয়-হার্দিক নাকি শার্টলেস অবস্থায় নিজের নতুন বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন।
ভাইরাল ‘শার্টলেস’ দাবি (Hardik Pandya)
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একটি (Hardik Pandya) ঝকঝকে ফেরারি গাড়ি কিনেছেন হার্দিক। সেই গাড়ি নিয়ে শহরে ঘোরার একটি ভিডিওই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায়, তিনি খালি গায়ে নন-বরং মেরুন রঙের একটি স্লিভলেস টি-শার্ট পরেছিলেন। ভুল বোঝাবুঝির জেরেই এই ‘শার্টলেস’ দাবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক (Hardik Pandya)
এই ঘটনার মধ্যেই আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন হার্দিক। এবার তিনি মুম্বাই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই দলের সঙ্গে নিয়মিত অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। এর আগে আরও একটি ভিডিওতে দেখা গিয়েছিল, নতুন ফেরারি গাড়ি চড়ে তিনি অনুশীলন শিবিরে পৌঁছেছেন।
আরও পড়ুন: Howrah Local: দুই স্টেশনের মাঝে থমকে ট্রেন, একাধিক ট্রেন লেট, কী সমস্যা মেন লাইনে?
দারুন গাড়ির সংগ্রহ
হার্দিকের গাড়ির সংগ্রহও কম চমকপ্রদ নয়। ফেরারি ছাড়াও তাঁর কাছে রয়েছে ল্যাম্বরগিনি উরুস, রেঞ্জ রোভার এবং মার্সিডিজের মতো একাধিক বিলাসবহুল গাড়ি। ফলে তাঁর নতুন কেনা গাড়ি নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ থাকাটাই স্বাভাবিক।


