Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti-Priyanka) ও টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee) জুটি বাঁধছেন। প্রথমবার তাঁদেরকে জুটি হিসেবে দেখা যাবে। তবে কোনও সিরিজ, সিনেমা কিংবা ধারাবাহিক নয়, এই দুই জনপ্রিয় শিল্পী জুটি বাঁধছেন একটি মিউজিক ভিডিওতে।
কোন গানে জুটি বাঁধছেন? (Dibyojyoti-Priyanka)
গানটির শুটিং ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে শোনা গিয়েছে (Dibyojyoti-Priyanka)। জনপ্রিয় লালনগীতি ‘মিলন হবে কত দিনে ‘তে দিব্যজ্যোতি ও প্রিয়াঙ্কাকে (Dibyojyoti – Priyanka) একসাথে দেখা যাবে। তবে গানের ভিডিওটি প্রকাশ্যে না এলেও গানের প্রোমো প্রকাশ্যে এসেছে। ভিডিওটি পরিচালনা করেছেন অর্ক কিরণ গুহ। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। ইটস সমাজ বাংলা মিউজিক চ্যানেলে ভিডিওটি মুক্তি পাবে বলে শোনা গিয়েছে। সম্ভবত চলতি মাসের ২৪ তারিখে গানটি মুক্তি পেতে পারে।
কী দেখা গিয়েছে? (Dibyojyoti-Priyanka)
মিউজিক ভিডিওতে দেখা যাবে, দিব্যজ্যোতিকে (Dibyojyoti-Priyanka) মৃৎশিল্পী রূপে। পুজো মানেই মৃৎশিল্পীদের কাজের ব্যস্ততা অনেকটাই বেশি। সেখানে একজন মৃৎশিল্পী হিসাবে দিব্যজ্যোতি তাঁর স্ত্রীকে সময় দিতে পারছেন না । তা নিয়ে তাঁর স্ত্রীর একটু অভিমান। স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। ওই মৃৎশিল্পীর স্ত্রী ফোন করে অনুযোগ করেন , “পুজো এসে গিয়েছে। তাঁকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। আর সে কি দেরি করে বাড়ি ফিরবে?” তারপরেই ভিডিওতে দেখা যায় দালানে বসে হাতপাখার বাতাস করে দিব্যজ্যোতিকে খাইয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা। তবে গানটির পুরো ভিডিও প্রকাশ্যে আসেনি।
ভিডিওর পিছনের গল্প
আসলে পুজোর সময় পুজোর গান নিয়ে নানারকম মিউজিক ভিডিও ,গান প্রকাশ্যে আসে। বলা যেতে পারে, পুজোর গানের আশায় থাকেন বাঙালিরা। পুজো মানেই নতুন নতুন গানে চারিদিকের বাতাসে এক সাজো সাজো রব। দিব্যজ্যোতি ও প্রিয়াঙ্কাকে এর আগে অনেক ধারাবাহিক , সিরিজে দেখা গিয়েছে। তবে এবার নতুন ভাবে ধরা দেবেন দর্শকের কাছে। অনেকটা বলা যেতে পারে, নতুন মিউজিক ভিডিওতে এক মৃৎশিল্পীর গল্পকে তুলে ধরা হবে। যে শিল্পীর হাতের জাদুতে মা দুর্গা সেজে ওঠেন।
আরও পড়ুন: PM Modi in Kolkata Metro: উন্নয়ন বন্ধের অভিযোগে তৃণমূলকে আক্রমণ মোদীর, দিলেন নতুন স্লোগান!
জনপ্রিয় মুখ
আসন্ন ‘ গৌরী ‘ ছবিতে গৌরী চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। শোনা গিয়েছে , তিনি মুম্বইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাঁর কাজের পরিধি এখন অনেকটাই বেড়ে গিয়েছে । অন্যদিকে দিব্যজ্যোতিকে ছোট পর্দায় ‘অনুরাগের ছোঁয়া ‘ তে সূর্যের ভূমিকায় দেখা যায়। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেও সদ্য শুটিং সেরেছেন অভিনেতা। তবে এই দুই জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি ও প্রিয়াঙ্কা জুটি বাঁধায় খুশি তাঁদের অনুরাগীরা।


