Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড ও পঞ্জাবি সংগীত জগতে জনপ্রিয় তারকা দিলজিৎ দোসাঞ্জ ( Diljit Dosanjh) আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি খলিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন ‘শিখ্স ফর জাস্টিস’ অর্থাৎ এসএফজে-র পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। সংগঠনের প্রধান গুরপতওয়ান্ত সিংহ পন্নুন জানিয়েছেন, তাঁরা অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান বন্ধ করে দেবেন। কী কারণে অনুষ্ঠান বন্ধের কথা বলা হয়েছে?

পা ছোঁয়ায়, বিতর্কের সূত্রপাত (Diljit Dosanjh)
‘কৌন বনেগা ক্রোড়পতি’-র (Kaun Banega Crorepati) একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। ওই পর্বটি সম্প্রচারিত হবে ৩১ অক্টোবর। কিন্তু তার আগেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দিলজিৎ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পা ছুঁয়ে প্রণাম করছেন। এই দৃশ্য দেখে এসএফজে সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে।
শিখদের প্রতি অসম্মান ! (Diljit Dosanjh)
এসএফজে সংগঠনে মতে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা চলাকালীন “রক্তের বদলে রক্ত” স্লোগান তুলেছিলেন। সংগঠনের দাবি, তাঁর সেই বক্তব্যের ফলে সারা ভারতে হাজার হাজার শিখ নিহত হয়েছিলেন।গুরপতওয়ান্ত সিংহ পন্নুন মনে করেন, অমিতাভের কথায় প্রভাবিত হয়ে ৩০ হাজার শিখ নিহত হয়েছিলেন। তিনি গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন। অমিতাভকে প্রণাম করে দিলজিৎ সেই নিহত মানুষ ও বিধবাদের অসম্মান করেছেন।
অনুষ্ঠান বন্ধের হুমকি (Diljit Dosanjh)
শোনা যায়, গুরপতওয়ান্ত সিংহ নাকি ঘোষণা করেছেন, ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান তাঁরা বন্ধ করে দেবেন। তিনি দাবি করেছেন, দিলজিৎ শিখ জাতির অনুভূতিতে আঘাত করেছেন এবং এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। দিলজিতের অস্ট্রেলিয়া সফর ঘিরে ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে শোনা গিয়েছে।

দিলজিতের নীরবতা (Diljit Dosanjh)
এই বিতর্কে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি দিলজিৎ দোসাঞ্জ(Diljit Dosanjh)। তাঁর ভক্তরা বলছেন, দিলজিৎ শুধু একজন সিনিয়র শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন, এতে কোনও রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য ছিল না। সমাজমাধ্যমে অনেকেই এসএফজে-র এই বক্তব্যের নিন্দা করেছেন। তাঁরা মনে করছেন, শিল্পীদের মধ্যে সৌজন্যতা ও শ্রদ্ধাবোধকে রাজনৈতিক রঙ দেওয়া ঠিক নয়।
আরও পড়ুন: Adrit Roy : সৌমিতৃষা অতীত! পারিজাতের সাথে বেস্ট জুটি আদৃতের?

শিখবিরোধী হিংসা (Diljit Dosanjh)
১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শিখবিরোধী দাঙ্গা শুরু হয়। সরকারি তথ্য অনুযায়ী, দিল্লিতে প্রায় ২৮০০ জন এবং সারা ভারতে প্রায় ৩৩০০ জন শিখ নিহত হন। এই ঘটনার পর থেকে শিখ সমাজের একাংশ এখনও ন্যায়বিচার দাবি করে আসছে।
দিলজিৎ দোসাঞ্জের অমিতাভ বচ্চনের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এখন দেখার বিষয়, এই হুমকির জবাবে গায়ক কী বলেন এবং অস্ট্রেলিয়ার অনুষ্ঠান যথাসময়ে অনুষ্ঠিত হয় কি না। শিল্পীর শ্রদ্ধা আর রাজনৈতিক অনুভূতির টানাপোড়েনে আবারও আলোচনায় উঠে এল শিখবিরোধী হিংসার পুরনো ক্ষত।



