Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে কি অভিষেক শর্মাকে ছাড়াই মাঠে নামবে ভারত (Dinesh Karthik)?
অভিষেককে ঘিরে জোর জল্পনা (Dinesh Karthik)
সেমিফাইনালে অভিষেক শর্মার খেলা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমির লড়াই কি হবে অভিষেকহীন? ক্রিকেটের অন্দরমহলে এখন অভিষেক শর্মার ফর্ম নিয়ে জোর জল্পনা চলছে। চলতি বিশ্বকাপে তিনটি শূন্য রয়েছে তাঁর খাতায়। জিম্বাবোয়ের বিরুদ্ধে রান পাওয়ার পর আশা করা হচ্ছিল যে তিনি ফর্মে ফিরবেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সেই তাকে ঘিরে সমর্থকদের মনে একরাশ হতাশা (Dinesh Karthik)।
বিশ্বকাপের আগে খুব স্বাভাবিকভাবেই চর্চায় ছিলেন এই বিধ্বংসী ব্যাটার। বিশ্বকাপেও যে তাঁর কাছ থেকে দুর্দান্ত কিছু ইনিংস দেখা যাবে এমনটাই আশা করেছিলেন সমর্থকরা। শুধু সমর্থক কেন টিম ম্যানেজমেন্টও তাঁর কাছ থেকে যথেষ্ট অবদানের আশা রেখেছিল। কিন্তু বিশ্বকাপ মোট ৬টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে মাত্র ৮০ রান। আর সেখান থেকেই এখন এই প্রশ্ন জোড়ালো হচ্ছে তবে কি ইংল্যান্ডের বিরুদ্ধে ডাগ-আউটে বসতে চলেছেন তিনি?
তবে এমন অবস্থায়ও ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক আস্থা রাখছেন অভিষেকের উপরে। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে, যে ক্রিকেটাররা রয়েছে তাদের উপরেই আস্থা রাখা উচিত। আমার মনে হয় ওরা অভিষেক, সঞ্জু ও ঈশান কিষাণের উপরেই আস্থা রাখবে। আসল দিনে ওদের সফল হওয়ার সুযোগ দিতে হবে।’

আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রান করেছিলেন ভারতের এই তারকা ওপেনার। পেটের সমস্যার জন্য নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ রান করেন ভারতের এই তরুণ ওপেনার (Dinesh Karthik)।
গ্রুপ এ-তে ভারত শীর্ষ স্থান পেয়ে সুপার এইটের শুরুটা মোটেও ভাল করেনি ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে হয়েছিল ভারতকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল সঞ্জুর ৯৭ রানের ইনিংসে ভর করে। এর মধ্যেই ফাইনালের জন্য ছাড়পত্র জোগাড় করে ফেলেছে নিউ জিল্যান্ড। আজ রাতেই তাদের প্রতিপক্ষ ঠিক হয়ে যাবে।
ওয়াংখেড়েতেই অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে বিধ্বংসী ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। ভারতে সেই ম্যাচে ২৪৭ রানের পাহাড় গড়েছিল। ভারতের রান তাড়া করতে নেমে ইংল্যান্ড থেমে গিয়েছিল ৯৭ রানে। ভারত দেড়শো রানে সেই ম্যাচ জিতেছিল। এরপর বহু কিছু ঘটে গিয়েছে এবং পরিসংখ্যান দিয়ে সব সময় ক্রিকেট চলে না এরও প্রমাণ মিলেছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে সঞ্জু, অভিষেক এবং ঈশান কিষাণকে রান পেতে হবে (Dinesh Karthik)।


