Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় শীত তেমন জাঁকিয়ে পড়েনি। তবে হালকা ঠান্ডা, মিঠে রোদ মনে বেড়ানোর ইচ্ছাকে উসকে দেয়। এক সময় শীতকাল এলেই কলকাতা ভ্রমণ(Tourist Spot) মানে ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম কিংবা আলিপুর চিড়িয়াখানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে শহরের বিনোদনের মানচিত্র। কলকাতার আশপাশে গড়ে উঠেছে একাধিক আধুনিক নগরী, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘোরাঘুরির জায়গাও। এদিকে কর্পোরেটের জাঁতাকলে জীবন জেরবার। টানা ৩-৪ দিন ছুটিও পাচ্ছেন না? তাই শীতে এদিক-সেদিক না গিয়ে খুদের মনোরঞ্জনে ঢুঁ মেরে আসতে পারেন নিউটাউন চত্বরেই ৫ জায়গা।
ইকো পার্ক(Tourist Spot)
নিউটাউনের সবচেয়ে বড় আকর্ষণ ইকো পার্ক। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে জাপানি উদ্যান, বিশ্বের সপ্তম আশ্চর্যের রেপ্লিকা, টয় ট্রেন, জলাশয় ও কৃত্রিম বনভূমি। ছোটদের পাশাপাশি বড়দের মনোরঞ্জনের জন্যও এখানে রয়েছে নানা আয়োজন। একেকটি জোনে একেক রকম অভিজ্ঞতা—পছন্দমতো বেছে নিলেই হল।
সময়: সোমবার বাদে প্রতিদিন, শীতকালে সকাল ১১টা থেকে খোলা।

সোনার কেল্লা পার্ক(Tourist Spot)
ফেলুদা-ভক্তদের জন্য নিউটাউনের সোনার কেল্লা পার্ক একেবারে আদর্শ। সত্যজিৎ রায়ের জনপ্রিয় ছবি ‘সোনার কেল্লা’-র থিমে তৈরি এই পার্কটি খোলা ও সাজানো-গোছানো পরিবেশে গড়ে উঠেছে। এখানে রয়েছে ছবির একটি বিখ্যাত দৃশ্যের মডেল—উটের পিঠে ফেলুদা, তোপসে ও জটায়ু। খুদের পাশাপাশি বড়রাও নস্টালজিয়ায় ভাসবেন।

আরও পড়ুন: Historic Sun Temples: জানেন কি এই তিন অজানা সূর্যমন্দিরের কাহিনি?
এয়ারক্র্যাফট মিউজিয়াম(Tourist Spot)
নিউটাউনের অন্যতম আকর্ষণ এয়ারক্র্যাফট মিউজিয়াম। এখানে রাখা রয়েছে ২৯ বছরের পুরনো অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান TU-142। দৈর্ঘ্যে ৫৩ মিটার ও প্রস্থে ৫০ মিটার এই বিশাল বিমানের ওজন ১৮৫ টন। ভারতীয় নৌসেনার তত্ত্বাবধানে তামিলনাড়ু থেকে বিমানটি কলকাতায় আনা হয়। সংগ্রহশালার দায়িত্বে রয়েছে হিডকো।
সময়: সোমবার বন্ধ। শনি-রবিবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা, অন্যান্য দিন দুপুর ২টো থেকে রাত সাড়ে ৮টা।

সৌর গম্বুজ
ইকো পার্কের মধ্যেই রয়েছে সৌর গম্বুজ, যা বিজ্ঞানপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণ। সৌরশক্তির ব্যবহার ও সৌরজগত সম্পর্কে তথ্য জানাতেই এই ডোম তৈরি। বিশেষ করে পড়ুয়াদের জন্য এটি শিক্ষামূলক। ভিতরের বিভিন্ন অংশ ঘুরে দেখানোর জন্য রোবটও ভাড়া করা যায়।
সময়: সোমবার বাদে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত সাড়ে ৮টা। রবিবার খোলা থাকে দুপুর ১২টা থেকে।

আরও পড়ুন: Floating National Park: বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় জানেন?
জগন্নাথ মন্দির
নিউটাউনের কারিগরি ভবনের কাছে নবনির্মিত জগন্নাথ মন্দিরও ঘুরে দেখতে পারেন। সুন্দরভাবে সাজানো মন্দির চত্বরে রয়েছে ফোয়ারা ও পাথরে খোদাই করা সমুদ্র মন্থনের দৃশ্য। গর্ভগৃহে পূজিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

সময়: সকাল ৮টা–দুপুর ২টো এবং বিকাল ৪টে–রাত ৮টা।


