Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হাসপাতালে ( Hospital) হঠাৎ করে ভর্তি হতে হলে কেন দিতিপ্রিয়াকে? কী এমন ঘটেছে অভিনেত্রীর (Actress) সাথে (Ditipriya Roy)? শুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতালের বিছানায় কেন দেখা গেল তাঁকে?
ধারাবাহিকে অভিনয় (Ditipriya Roy)
বর্তমানে “চিরদিনই তুমি যে আমার” (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ধারাবাহিকে কাজের মাধ্যমে শুরু হয়েছিল তাঁর অভিনয় যাত্রা। ধারাবাহিকে একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর( Actress) ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছিল রাণী রাসমণি ধারাবাহিক। ওই ধারাবাহিকে রাসমণি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। রাণী রাসমণি (Rani Rashmoni) করার পর তিনি কয়েক বছরের বিরতি নিয়েছিলেন ছোট পর্দা থেকে। বিরতির সময় তাঁকে দেখা গিয়েছিল বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমায় অভিনয় করতে। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী চালিয়ে গেছেন নিজের পড়াশোনা। বর্তমানে তিনি স্নাতকোত্তর পাশ করেছেন (Ditipriya Roy)।
আর্য-অপর্ণা জুটি (Ditipriya Roy)
“চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিকে অপর্ণা চরিত্রের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরে আসেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) । এই ধারাবাহিকে অপর্ণা চরিত্রটি অল্প দিনেই মানুষের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল ( Jitu Kamal) । চলতি বছরের শুরুর দিকেই শুরু হয়েছিলো এই ধারাবাহিক। এই ধারাবাহিক শুরুর পর থেকেই দিতিপ্রিয়া ও জিতুর জুটি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল সামাজিক মাধ্যমের পাতায়। আর্য অপর্ণা জুটি মানুষের মনের মধ্যে ইমোশন তৈরি করেছে , এই কারণে অল্প দিনে বাংলার দর্শক এই নতুন জুটিকে আপন করে নিয়েছে।

হাসপাতালে ভর্তি অভিনেত্রী
সব ঠিক চললেও ধারাবাহিকের শুটিংয়ের মাঝে ঘটে গেছে বিপত্তি। হঠাৎ করে অভিনেত্রী শরীর খারাপ হয়। শুটিংয়ের মাঝেই তার নাক দিয়ে বের হতে থাকে রক্ত। যার কারনে তাঁকে দ্রুত হসপিটালে (Hospital) ভর্তি করতে হয়। বুধবার দিন অভিনেত্রীর ( Actress) নাকে একটি ছোট সার্জারি হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী।
সার্জারির কারণ
বিগত দু’বছর ধরে নাকের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী (Actress) । বিভিন্ন সময় শুটের মাঝে মাঝেই এরকম রক্ত বের হতে দেখা গিয়েছিল। চিকিৎসক প্রথমেই তাঁকে সাজেশন দিয়েছিলেন সার্জারির জন্য। বিভিন্ন শুটিংয়ের চাপে চিকিৎসার জন্য সময় বের করে উঠতে পারছিলেন না তিনি। অবশেষে সার্জারিটি সম্পূর্ণ হয়েছে, বর্তমানে তিনি বিপদ মুক্ত। হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁর শরীররে কিছু সমস্যা দেখা যায়নি বলে খবর পাওয়া যাচ্ছে । হসপিটাল থেকে ছুটি পেলেই শুটিং ফ্লোরে ফিরে আসবেন অভিনেত্রী (Actress) । বর্তমানে এমন খবরই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে।
আরও পড়ুন: UN Peacekeeping Force : অর্থসঙ্কটে রাষ্ট্রপুঞ্জ! ২৫ শতাংশেরও বেশি সদস্য কমছে শান্তিরক্ষী বাহিনীর
দিলেন সুখবর
দিতিপ্রিয়া (Ditipriya) নিজে সুস্থ রয়েছেন এই সংবাদ অভিনেত্রী নিজেই জানান নিজের সামাজিক মাধ্যমে (Social Media) পাতায় একটি পোস্টের মাধ্যমে। অভিনেত্রী জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর সার্জারি খুব ভালোভাবেই হয়েছে। এরই মাঝে ঘটেছে একটি সুখবর। সেই সুখবরও তিনি তাঁর এই পোস্টের মধ্যেই ভাগ করে নিয়েছেন নিজের অনুরাগীদের সাথে। তিনি জানান “চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকটি পুজোর সপ্তায় বেঙ্গল টপার হয়েছে। এই খবর জানতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী (Actress) । এই খুশির খবরটি তিনি চেয়েছিলেন সবার আগে তাঁর দর্শকদের দিতে। যাদের জন্য তাঁরা এই জায়গাটা পেয়েছে । সেই কারণেই হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও পোস্ট করেছেন অভিনেত্রী (Ditipriya Roy)।


