Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আগেই আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই হুঁশিয়ারিকে বাস্তব রূপ দিয়ে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা দায়ের করলেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদসংস্থা এপি-র প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ১০০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে এই মামলা করা হয়েছে। মামলার নথিতে ট্রাম্পের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য পরিবেশন করেছে, যার ফলে তাঁর ভাবমূর্তি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিতর্কিত তথ্যচিত্র (Donald Trump)
এই আইনি লড়াইয়ের সূত্রপাত ২০২১ সালের একটি বিতর্কিত (Donald Trump) তথ্যচিত্রকে কেন্দ্র করে। ওই বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যে হিংসাত্মক হামলা হয়েছিল, তা নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র সম্প্রচার করে। সেখানে হামলার পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে সদ্য নির্বাচনে পরাজিত ট্রাম্পের বক্তব্যের অংশ ব্যবহার করা হয়। অভিযোগ, ট্রাম্পের দু’টি আলাদা বক্তৃতার অংশ এমন ভাবে সম্পাদনা করে দেখানো হয়েছিল, যাতে দর্শকদের কাছে মনে হয় তিনি সরাসরি ক্যাপিটল হিলে হামলার জন্য জনতাকে উস্কে দিয়েছিলেন।

আন্তর্জাতিক স্তরে ব্যাপক বিতর্ক (Donald Trump)
এই তথ্যচিত্র সম্প্রচারের পর আন্তর্জাতিক স্তরে ব্যাপক (Donald Trump) বিতর্ক তৈরি হয়। প্রথম দিকেই হোয়াইট হাউসের তৎকালীন প্রেস সচিব ক্যারোলিনা লেভিট বিবিসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁর বক্তব্য ছিল, ডোনাল্ড ট্রাম্প কখনওই হিংসাত্মক কর্মকাণ্ডে প্ররোচনা দেননি এবং তথ্যচিত্রে তাঁর বক্তব্য বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে।

তথ্যচিত্রটি প্রত্যাহারের দাবি
পরবর্তী সময়ে বিতর্ক আরও গভীর হয়, যখন ব্রিটেনেরই একটি সংবাদপত্র বিবিসি-র সম্পাদনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কিছু তথ্য প্রকাশ করে। এরপর গত বছরের নভেম্বরে ট্রাম্পের আইনজীবীরা নির্দিষ্ট সময়সীমা বেঁধে তথ্যচিত্রটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে ভুল সম্পাদনার জন্য প্রকাশ্যে ক্ষমা চায় বিবিসি। তাদের তরফে জানানো হয়, ট্রাম্পের সম্মানহানি করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না।
আরও পড়ুন: Horoscope 2026: ২০২৬-এর শুরুতেই বিরল রাজযোগের মহাযোগ, বছরের প্রথম দিনেই ভাগ্য খুলবে ৩ রাশির
‘ভুল সিদ্ধান্তের ফল’
বিবিসি-র চেয়ারম্যান সমীর শাহ এই ঘটনাকে ‘ভুল সিদ্ধান্তের ফল’ বলে ব্যাখ্যা করেন। তবে বিতর্কের চাপ এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত সংস্থার শীর্ষস্তরে বড় পরিবর্তন আসে। বিবিসি-র ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ বিভাগের সিইও ডেবোরা টার্নেস দু’জনেই পদত্যাগ করেন। নিজেদের বিবৃতিতে তাঁরা স্বীকার করেন, তথ্যচিত্র সংক্রান্ত বিতর্কের সম্পূর্ণ দায় তাঁদের ওপরই বর্তায়।


