Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হোয়াইট হাউসের ইতিহাসে (Donald Trump) নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হোয়াইট হাউসে তৈরি হবে এক বিশাল ও বিলাসবহুল বলরুম, যার আনুমানিক খরচ প্রায় ২০০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭৫৯ কোটি টাকা। বহু প্রতীক্ষিত এই নির্মাণকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং এটি সম্পূর্ণ হলে হোয়াইট হাউস আরও ঐতিহাসিক এবং আধুনিক রূপে আবির্ভূত হবে।
মূল কাঠামোর বাইরে একটি নতুন ভবন (Donald Trump)
ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের মূল কাঠামোর বাইরে একটি নতুন ভবন হিসেবে বলরুমটি নির্মিত হচ্ছে (Donald Trump)। পূর্ব শাখার আধুনিকীকরণের কাজও চলছে সমান্তরালে। এই নতুন স্থাপনা শুধু রাষ্ট্রীয় নৈশভোজ ও বৈঠকের জন্য নয়, বিদেশি অতিথিদের আতিথেয়তা ও বড়সড় সরকারি সমাবেশ আয়োজনের লক্ষ্যেই নির্মিত হচ্ছে।
স্বপ্ন পূরণের কাজ (Donald Trump)
ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, “১৫০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্টদের ইচ্ছা ছিল একটি বলরুম তৈরি করার। আজ সেই স্বপ্ন পূরণের কাজ শুরু হল। আমি গর্বিত যে আমিই প্রথম প্রেসিডেন্ট, যিনি এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে পারছি।” তিনি আরও দাবি করেছেন, এই প্রকল্প বাস্তবায়নে আমেরিকান করদাতাদের কোনও অতিরিক্ত খরচ হবে না।
আরও পড়ুন: PM Modi: রামের আদর্শে অনুপ্রাণিত ভারত, দীপাবলিতে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর খোলা চিঠি
নতুন বলরুমটি ৯০,০০০ বর্গফুট জুড়ে তৈরি হচ্ছে এবং একসঙ্গে ৬৫০ জন অতিথি বসতে পারবেন। ঐতিহ্যবাহী হোয়াইট হাউসের স্থাপত্যরীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে এই ভবনটি। ফলে আধুনিক সুবিধা থাকলেও চেহারায় থাকবে ঐতিহাসিক আভিজাত্য।
বলরুম নির্মাণের পাশাপাশি হোয়াইট হাউস চত্বরে স্থাপন করা হয়েছে দুটি ৮৮ ফুট লম্বা আমেরিকান পতাকা, যেগুলির প্রতিটির দাম প্রায় ৫০ হাজার ডলার। ট্রাম্পের মতে, এই পতাকা ‘মার্কিন গৌরব ও জাতীয় ঐক্যের প্রতীক’। এদিকে, হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটও কয়েক মাস আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই পরিকল্পনার। নিরাপত্তার কথা মাথায় রেখে নির্মাণকাজ চলাকালীন পুরো এলাকা সুরক্ষিত রাখবে মার্কিন সিক্রেট সার্ভিস।


