Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরব কট্টর ইসলামি শরিয়াহ আইন অনুসরণ করে (Saudi Arabia)। ফলে দীর্ঘকাল ধরে নারী অধিকার, বিনোদন, সংগীত কিংবা সংস্কৃতি সংক্রান্ত বহু ক্ষেত্রে কঠোর অবস্থান ছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে কিছু ক্ষেত্রে উদারতার লক্ষণ দেখা যাচ্ছে যেমন মহিলাদের গাড়ি চালানোর অনুমতি, কনসার্ট আয়োজন, পর্যটন খাতের প্রসার ইত্যাদি। তবে এসব পরিবর্তনের মধ্যেও মদ্যপান এখনো একটি স্পর্শকাতর ও কঠোরভাবে নিয়ন্ত্রিত বিষয়।

সৌদি আরবে মদ কেনা যায় কি? (Saudi Arabia)
১৯৫২ সালে বাদশাহ আব্দুল আজিজের এক পুত্র মদ্যপ অবস্থায় এক ব্রিটিশ কূটনীতিককে হত্যা করার পর দেশজুড়ে মদের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি হয়। দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে সৌদি আরবে মদ বিক্রি বা পান করা আইনত অপরাধ ছিল।
তবে ২০২৪ সালে সৌদি সরকার কিছুটা শিথিলতা আনে এবং রাজধানী রিয়াদে প্রথমবারের মতো একটি রাষ্ট্রায়ত্ব মদের দোকান চালু করে। এর মাধ্যমে বহু বছরের পুরনো নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার হয়।
কারা মদ পান করতে পারেন? (Saudi Arabia)
শুধুমাত্র অমুসলিম কূটনীতিক ও কিছু নির্বাচিত বিদেশি অভিবাসী মদ কেনা ও পান করার অনুমতি পান।
দোকানে প্রবেশের আগে গ্রাহকদের মোবাইল ফোন বা রেকর্ডিং ডিভাইস বাইরে জমা রাখতে হয়।
মদ কেনা সম্পূর্ণরূপে একটি মোবাইল অ্যাপ এর মাধ্যমে সম্পন্ন হয়।
একজন গ্রাহক কত পরিমাণ মদ কিনতে পারবেন, তারও একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বর্তমানে সৌদি আরবে কোনও বেসরকারি মদের দোকান চালু করার অনুমতি নেই।
মদের লাইসেন্স ব্যবস্থা (Saudi Arabia)
বর্তমানে সৌদি আরবে মদের দোকান পরিচালনার জন্য লাইসেন্স দেওয়া হয় না। তবে মেট্রো নিউজ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে সৌদি সরকার নতুন লাইসেন্সিং আইন চালু করতে পারে।
এই আইনের মাধ্যমে মদ সেবনের কিছুটা বৈধতা প্রদান করা হবে।
ধারণা করা হচ্ছে, দেশজুড়ে প্রায় ৬০০ পর্যটন কেন্দ্র-এ ধাপে ধাপে মদ বিক্রি শুরু হবে।
কেন মদ নিষিদ্ধ? (Saudi Arabia)
শরিয়াহ আইন অনুযায়ী মদ ও নেশাজাতীয় দ্রব্যকে মহাপাপ মনে করা হয়।
ইসলাম ধর্মে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার নির্দেশ রয়েছে।
সৌদি আরবে অবস্থিত মক্কা ও মদিনা, ইসলামের দুটি পবিত্রতম শহর। পবিত্র এই ভূমিতে মদ্যপানকে ধর্মীয়ভাবে অশোভন ও অবমাননাকর মনে করা হয়।
আরও পড়ুন: Delulu 101 : অপারেশন সিঁদুরের বিকৃত ইতিহাস পাকিস্তানের পাঠ্যবইয়ে! কী কী মিথ্যা তথ্য রয়েছে ?
মদ্যপানের শাস্তি কী জানেন!
মদ্যপ অবস্থায় ধরা পড়লে বা মদ পাচার করলে শাস্তি হতে পারে বেত্রাঘাত, কারাদণ্ড, ভারী জরিমানা বা নির্বাসন।
বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। তবে কিছু ক্ষেত্রে বিদেশি মুসলিম নয় এমন পর্যটকরা নির্দিষ্ট স্থানে মদ পান বা বহন করার সীমিত অনুমতি পান।



