Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: সুমনা বেরা: কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের তিন দিনের আধ্যাত্মিক সফরে গিয়ে আধ্যাত্মিকতায় ‘ডুব’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu)। এই সফরে বৃহস্পতিবার অযোধ্যা ও মথুরার ঘুরে দেখেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতি পৌঁছন বৃন্দাবনের বিখ্যাত রাধা কেলি কুঞ্জ আশ্রমে। সেখানে জনপ্রিয় সন্ত প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। কড়া নিরাপত্তার মধ্যে আশ্রমে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাজের শিষ্য ও বিশিষ্টজনেরা।

রাষ্ট্রপতি ও প্রেমানন্দ মহারাজের মধ্যে আধ্যাত্মিকতা, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণে ধর্মের ভূমিকা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় (Droupadi Murmu)। মহারাজের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি আশ্রমের বিভিন্ন জনসেবামূলক কর্মসূচির খোঁজখবর নেন তিনি। আধ্যাত্মিক মিলন মেলায় রাষ্ট্রপতির সহজ-সরল উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষের।
রাষ্ট্রপতির কর্মসূচি (Droupadi Murmu)
এদিন রাষ্ট্রপতির তালিকায় ছিল একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিকেলের দিকে তিনি বৃন্দাবনের নিম করৌলি বাবার স্মৃতিসৌধ পরিদর্শন করেন। সন্ধ্যায় এক মহতী অনুষ্ঠানে যোগ দিয়ে বৃন্দাবনে ক্যানসার চিকিৎসার মানোন্নয়নে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নতুন ‘অঙ্কোলজি ব্লক’-এর শুভ উদ্বোধন করেন তিনি। এই আধুনিক চিকিৎসা কেন্দ্রটি স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো স্টেশনে টাঙানো হচ্ছে নিষিদ্ধ জিনিসের তালিকা

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মথুরার ইসকন মন্দিরে সন্ধ্যারতিতে অংশ নিয়েছিলেন এবং স্বামী প্রভুপাদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেখান থেকে তিনি কৃষ্ণ-বলরাম ও শ্যামসুন্দর মন্দিরে প্রার্থনা করেন। সফরের শুরুতে অযোধ্যায় রামলালার দর্শন করে সেখানে ‘শ্রীরাম যন্ত্র’ স্থাপন করেছিলেন তিনি।
আরও পড়ুন: Traffic Restrictions: ইদের দিনে কলকাতায় কোন কোন রাস্তায় বন্ধ থাকছে যান চলাচল
জানা গেছে, আগামী ২১ মার্চ রাষ্ট্রপতির এই সফর শেষ হবে। শেষ দিনে তিনি অনাথ শিশুদের সেবাকেন্দ্র ‘বাৎসল্য গ্রাম’ পরিদর্শন করবেন এবং ঐতিহ্যবাহী গোবর্ধন পরিক্রমায় অংশ নেবেন। রাষ্ট্রপতির এই সফর দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও জনসেবামূলক কাজের প্রতি তাঁর গভীর অনুরাগকে আরও একবার স্পষ্ট করে তুলল।



