Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে সুযোগ পাওয়ার বিষয়ে কার্যত নিশ্চিত ছিলেন শ্রেয়স। শার্দুল ঠাকুর নন, শ্রেয়স আইয়ারই নাকি ছিলেন দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক হিসাবে প্রথম পছন্দ নির্বাচকদের (Shreyas Iyer)।
Duleep Trophy 2025 (Shreyas Iyer)
এশিয়া কাপ নিয়ে যেন বিতর্ক থামছেই না। একদিকে যেমন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চলছে বিতর্ক। কেউ ম্যাচের পক্ষে তো আবার কেউ বিপক্ষে। সম্প্রীতি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি এই ম্যাচ হচ্ছে জেনে অবাক হয়েছেন (Shreyas Iyer)।
একদিকে যেমন ভারত পাক ম্যাচ নিয়ে বিতর্ক তেমনই বিতর্ক ভারতের দল নির্বাচন নিয়ে। অনেকেই দল নির্বাচন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। উঠেছে সমালোচনার ঝড়। কার্যত শ্রেয়স আইয়ারের দলে ডাক পাওয়া নিয়ে নিশ্চিত ছিলেন সমর্থকরা। শ্রেয়স দলে ডাক না পাওয়ায় কার্যত হতাশ ক্রিকেট সমর্থকরা। এই নিয়ে চলছে সমালোচনাও (Shreyas Iyer)।
সমর্থকরা ছাড়াও শ্রেয়স আইয়ারও কার্যত নিশ্চিত ছিলেন দলে ডাক পাওয়ার বিষয়ে। রিপোর্ট অনুযায়ী এমনটাই দাবি করা হয়েছে। সেই রিপোর্টে আরও বলা হয়েছে দিনকয়েক পরেই শুরু হওয়া দলীপ ট্রফিতে শার্দুল নয়, শ্রেয়সই কিন্তু অধিনায়ক হিসাবে পশ্চিমাঞ্চলের নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন (Shreyas Iyer)।

দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের দলে আছেন শ্রেয়স আইয়ার। অধিনায়ক হওয়ার দৌড়ে তিনি এগিয়ে থাকলেও শার্দুল ঠাকুরকেই দেখা যাবে নেতৃত্ব দিতে। রিপোর্টে অনুযায়ী শ্রেয়স আইয়ার এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ার আশায় ছিলেন। সেই কারণেই নাকি তিনি পশ্চিমাঞ্চলের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। ২৮ অগাস্ট থেকে দলীপ ট্রফি শুরু হচ্ছে, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ।
আরও পড়ুন : WB Weather Update: শহরে রোদ ঝলমলে আকাশ, তবে কি বৃষ্টি বিদায় নিল?
দলীপ ট্রফির শুরুর দিকে না হলেও, তার সূচির সঙ্গে এশিয়া কাপের সূচির সংঘর্ষের কারণে শুভমন গিলরা পরের দিকের ম্যাচগুলি খেলতে পারবেন না। এশিয়া কাপে তিনি সুযোগ পাবেন এবং এমন সংঘর্ষ ঘটতে পারে ভেবেই হয়তো শ্রেয়স অধিনায়কত্ব ফিরিয়ে দেন বলে ধারণা একাংশের (Shreyas Iyer)।
শ্রেয়সকে শুধু প্রাথমিক দলে যে রাখা হয়নি, তাই নয়, তিনি কিন্তু এশিয়া কাপের রিজার্ভ দলেও সুযোগ পাননি। এই নিয়ে ক্রিকেট সমর্থকরা নিজেদের হতাশা প্রকাশ করেছে। যদিও বোর্ড জানিয়েছে দলে না থাকার বিষয়ে শ্রেয়স আইয়ারের কোনও দোষ নেই (Shreyas Iyer)।


