Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড় ব্যবধানে ম্যাচ জিতেও লিগে শীর্ষ স্থান এখনও অধরা মোহনবাগানের (Durand Cup 2025)।
খেলার আপডেট (Durand Cup 2025)
ফুটবল যেন বাঙালির রক্তে, মাঠের উত্তাপ অনেক সময়ই ছড়িয়ে পড়তে দেখা গেছে সমর্থকদের মধ্যে। মোহনবাগান আর ইস্টবেঙ্গল মুখোমুখি মানেই যেন টানটান উত্তেজনা আর চাপা টেনশন। মোহনবাগানের আরও এক প্রতিদ্বন্দ্বী হলো মহমেডান এসসি, তাদেরকে প্রথম ম্যাচে ৩-১-এ হারায় গতবারের ফাইনালিস্টরা। সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে লিস্টন কোলাসোর জোড়া গোল, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিংহের গোলে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে (বিএসএফ) ম্যাচ নিজেদের নামে করে নেয় মোহনবাগান (Durand Cup 2025)। ব্যবধান ছিল ৪-০।
ডুরান্ড কাপের ‘বি’ গ্ৰুপ থেকে মোহনবাগানের কাছে হেরে বিএসএফ ও মহমেডান এসসি-র বিদায় নিশ্চিত। দু’টি করে ম্যাচ জিতে সবুজ-মেরুন ব্রিগেড ও ডায়মন্ড হারবার এফসি ছয় পয়েন্ট পেয়ে প্রথম দু’টি স্থানে রয়েছে।
শেষ ম্যাচে মুখোমুখি হবে শীর্ষে থাকা দুই দল এবং সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে কোন দল নক আউটে যাবে আর যদি কোনোভাবে সেই ম্যাচে কোনও ফল না আসে তবে ডায়মন্ড হারবার এফসি এক নম্বর থাকা দল হিসেবে নক আউটে যাবে।

এই দিনের খেলায় প্রথম থেকেই আধিপত্য ছিল মোহনবাগানের এবং জয় লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড। ২৪ মিনিটের মাথায় চোট সারিয়ে মাঠে ফিরে এই মরশুমে প্রথম ম্যাচ খেলা মনবীর গোল করে নিজের খাতা খোলেন। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু’টি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন কোলাসো। তাঁর দ্বিতীয় গোলের তিন মিনিট পরেই চতুর্থ গোল করে জয় সুনিশ্চিত করেন সহাল (Durand Cup 2025)।
গোটা ম্যাচে মোহনবাগান সাতটি শট গোলে রাখে সেখানে বিএসএফের মাত্র একটি শট লক্ষ্যে ছিল।
সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হোসে মোলিনাও ছিলেন ডাগ আউটে। মনবীর এ দিন শুরু থেকেই যে তৎপরতার সাথে মাঠে নেমেছিলেন তার প্রমাণ পাওয়া যায় ২৪ মিনিটের মাথায়। বাঁ দিক দিক ওঠা তরুণ ডিফেন্ডার রোশন সিংহ অসাধারণ একটি ক্রস পাঠান বক্সের মাঝখানে। যেখান থেকে এক অনবদ্য হেডে বলকে জালে পাঠিয়ে দেন মনবীর। একের পর এক গোলে সবুজ-মেরুনকে আটকাতে পারেন নি বিপক্ষ দল।
আগামী শনিবার মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হবে (Durand Cup 2025)। গ্ৰুপ পর্যায়ের শেষ ম্যাচে কোনও ত্রুটি রাখতে চান না সবুজ-মেরুন কোচ, সেই ম্যাচে আক্রমণ বিভাগে বিদেশিদেরও নামাতে পারেন বলে সূত্রের খবর।


