Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গম্ভীরকে আমরা কোচ করব না জানিয়ে দিল সদ্য ক্রিকেটে পা রাখা আইসল্যান্ড (Gautam Gambhir)।
ভারতীয় কোচের উদ্দেশ্যে আইসল্যান্ডের মন্তব্য (Gautam Gambhir)
টেস্টে ভারতীয় দলের বিপর্যয়ের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে দলের হেড স্যার গৌতম গম্ভীরকে। তাঁর একাধিক সিদ্ধান্তের সমালোচনায় মুখ খুলতে শোনা গিয়েছে প্রাক্তন ক্রিকেটারদের। দলের তিন নম্বর ব্যাটিং অর্ডার নিয়েও বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতীয় দলকে। তাছাড়াও অনেক প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার পরেও অনেকে জাতীয় দলে কেন খেলার সুযোগ পাচ্ছেন না সেই উত্তরও নির্বাচক ও গম্ভীরই ভাল দিতে পারবেন। ইংল্যান্ড সিরিজে ২-২ ড্র হলেই ঘরের মাঠে হতদরিদ্র অবস্থা ভারতের আর এহেন অবস্থায় গম্ভীরকে খোঁচা মারতে ছাড়ল না আইসল্যান্ডও (Gautam Gambhir)।
টেস্টে এই অবস্থার পর অনেকেই গম্ভীরের অপসারণের দাবি তুলেছে। যদিও সেই বিষয়ে কোনও কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়নি। এই অবস্থায় বিশ্বক্রিকেটে সদ্য আসা আইসল্যান্ডও গম্ভীর সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করল। বিশ্বক্রিকেটে সদ্য আসা আইসল্যান্ড জানিয়েছে, তারা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছে। তাই তাদের দলে কোচ হিসাবে গম্ভীরের জায়গা নেই।

আইসিসির সদস্য তালিকায় না থাকা আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আমাদের সকল সমর্থকদের জানাচ্ছি, গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫–এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।’
আরও পড়ুন: Afghanistan: ডুরান্ড লাইনের বিবাদ! পাকিস্তান–আফগানিস্তান সম্পর্ক কি ধ্বংসের মুখে?
আইসল্যান্ড ক্রিকেট দল লিথুয়ানিয়া, লাটভিয়া, ইউক্রেনের বিরুদ্ধে চলতি বছরে। পোল্যান্ডের কাছে হেরে গিয়েছে। তাই মজার পোস্ট করে গম্ভীরকে নিয়ে মন্তব্য করেছেন তারা। এর আগে এরকমই মজা করে আইপিএল-এর ‘ফ্রড একাদশ’ তৈরি করেছিল তারা। ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা আইসল্যান্ড গম্ভীরকেও ছেড়ে কথা বলল না। বিশ্বজয়ী ক্রিকেটারকে নিয়ে রীতিমতো মজা করল আইসল্যান্ড ক্রিকেট বোর্ড (Gautam Gambhir)।


