Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দুর্গাপুজো মানেই ঢাক। ঢাকের কাঠির তালে যখন বাতাস কাঁপতে শুরু করে, তখনই মনে হয়, উৎসব এসে গেছে(Durga Puja 2025)। ভোরে ঘুম ভাঙে ঢাকের শব্দে, আর প্যান্ডেল ঘিরে আনন্দে মেতে ওঠে উৎসবপ্রেমীরা। তবে এই ঢাক শুধু আনন্দ নয়, কারও কারও কাছে জীবন-জীবিকার একমাত্র অবলম্বন।
জীবনের লড়াইয়ে এক ঢাকির কাহিনি (Durga Puja 2025)
হুগলির (Hooghly) কোন্নগরের কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭০ বছরের জগন্নাথ ঘোষ এমনই এক মানুষ(Durga Puja 2025)। সরকারি খাতায় তিনি ৮০ শতাংশ প্রতিবন্ধী। বহু বছর আগে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হারান একটি পা এবং অন্য পায়ের বেশ কয়েকটি আঙুল। একসময় ডিমের ব্যবসা করে সংসার চলালেও দুর্ঘটনার পর সেই পথ বন্ধ হয়ে যায়। তখন থেকেই ঢাক হয়ে ওঠে তার একমাত্র সহযাত্রী।
ঢাক বাজানোর ভিন্ন ধারা(Durga Puja 2025)
জগন্নাথ ঘোষ সাধারণ ঢাকি নন। তিনি ঢাক বাজান এক অভিনব ভঙ্গিতে(Durga Puja 2025)। ঢাকের কাঠি উল্টে এমন এক তাল তোলেন, যা শুনে দর্শক বিমুগ্ধ হন। তার ঢাক বাজানোর ধারা অনেকের মনে করিয়ে দেয় কিংবদন্তি ড্রামস বাদক শিবমনিকে। শুধু তাই নয়, তিনি বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কৃত হয়েছেন। যদিও সেই সব পুরস্কার তিনি রেখে আসেন আয়োজক কমিটির কাছেই, সঙ্গে করে নিয়ে আসেন শুধুমাত্র অর্থের অনুদান।
আরও পড়ুন : IND vs PAK Asia Cup : এশিয়া কাপে চাপে পাকিস্তান, ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড়
পূজোর মৌসুমেই ভরসা উপার্জন
দুর্গাপুজো, কালীপুজো কিংবা জগদ্ধাত্রী পুজো—প্রতিটি উৎসবেই স্থানীয় মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়ে সংসার চালান তিনি(Durga Puja 2025)। স্ত্রী-ছেলেকে নিয়ে ছোট সংসারে ঢাকই একমাত্র আয়ের উৎস। অভাব থাকলেও মনোবল হারাননি জগন্নাথ। নিজের সুরে আনন্দ খুঁজে নেন, আর সেই আনন্দ ছড়িয়ে দেন মানুষের মধ্যে।
প্রতিবেশীদের চোখে ‘অদম্য’ জগন্নাথ(Durga Puja 2025)
স্থানীয় কাউন্সিলর বাবলু পাল জানান, জগন্নাথ ঘোষ দীর্ঘদিন ধরে এলাকার গর্ব(Durga Puja 2025)। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ঢাক বাজানোর সময় তার মধ্যে কোনও সীমাবদ্ধতা চোখে পড়ে না। তিনি যেমন নিজের আনন্দ খুঁজে নেন, তেমনই শোনার মানুষদেরও উৎসাহিত করেন। বাবলু পাল আরও জানান, জগন্নাথের যাতায়াতের জন্য প্রশাসনের তরফে একটি তিন চাকার সাইকেল প্রদানের চেষ্টা চলছে।
আরও পড়ুন : Air India 171 Crash : এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা তদন্ত নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের
প্রতিবন্ধকতার মাঝেই সুরের জয়
জীবনের এক ভয়ঙ্কর দুর্ঘটনা থামিয়ে দিতে পারেনি জগন্নাথ ঘোষকে(Durga Puja 2025)। বরং ঢাকের তালে তিনি প্রমাণ করেছেন, প্রতিকূলতা পেরিয়েও কীভাবে সুর ও শিল্প হয়ে উঠতে পারে জীবনের প্রধান ভরসা। তার ঢাক বাজানোর শব্দে যেমন উৎসবের আবহ তৈরি হয়, তেমনি মানুষের কাছে পৌঁছে যায় লড়াই করে বাঁচার এক অনন্য বার্তা।


