Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ ভারতীয় তারকা জুটির। চায়না মাস্টার্সে কোরিয়ান জুটির কাছে হেরে খেতাব অধরা সাত্ত্বিক-চিরাগের (Satwik-Chirag)।
খেতাব অধরা সাত্ত্বিক-চিরাগের (Satwik-Chirag)
এক সপ্তাহের ব্যবধানে দুবার ফাইনালে উঠে খেতাব অধরা থাকলো সাত্ত্বিক-চিরাগের। দু-দু’টি ফাইনালে তাদের হারতে হলো। হংকং ওপেনে গত রবিবার হেরে গিয়েছিলেন এই জুটি। আবার এই রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বরে চায়না মাস্টার্সে কোরিয়ান জুটির কাছে পরাস্ত হতে হলো ভারতীয় তারকা জুটিকে (Satwik-Chirag)।
চলতি মরশুমে ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য মোটেও ভাল যাচ্ছে না। একের পর এক টুর্নামেন্ট ভাল শুরু করেই ছিটকে গিয়েছেন পিভি সিন্ধু। ভারতীয় সমর্থকরা তাকিয়ে ছিল সাত্ত্বিক-চিরাগের দিকে। কিন্তু সেই আশাও নিভে যায়। চায়না মাস্টার্সে এক নম্বর জুটি কিম উয়োন-হো এবং সেও সেউং-জের কাছে হারতে হলো সাত্ত্বিক-চিরাগ জুটিকে। স্ট্রেট সেটে ২১-১৯, ২১-১৫ ফলে জিতলেন কিম উয়োন-হো এবং সেও সেউং-জে।

আরও পড়ুন: Payel Dance Troupe : পায়েল ডান্স ট্রুপের অনবদ্য নৃত্যানুষ্ঠান, সুর-তাল-নৃত্যের মনমুগ্ধ মেলবন্ধন
প্রথম সেটে বড় ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় জুটি। টানা আটটি গেম জিতে ১৪-৭ ফলে লিড নিয়েছিলেন সাত্ত্বিক-চিরাগ। সেখান থেকে ম্যাচের ছবি পাল্টাতে থাকে। ম্যাচে ফিরতে থাকেন কোরিয়ান জুটি। অবশেষে ২১-১৯ ফলে প্রথম সেট জিতে নেন তারা। দ্বিতয় সেটেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। তবে তারপর কার্যত একপেশে খেলায় ম্যাচ জিতে নেয় কোরিয়ান জুটি। এবাৰেপ ফাইনাল জয়ের স্বপ্ন পূরণ হলো না ভারতীয় জুটির।
ভারতীয় তারকা জুটি সাত্ত্বিক-চিরাগের জয় এসেছিল ২০২৪ সালে থাইল্যান্ড ওপেনের ফাইনালে। তারপরে পাঁচবার সেমিফাইনালে হারতে হয়েছে। এক সপ্তাহের মধ্যে ২ বার হারলেন ফাইনালে। আরও একবার আসার আলো দেখা গেলেও শেষমেশ হতাশ হতে হলো ভারতীয় ক্রীড়াপ্রেমীদের (Satwik-Chirag)।


