Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রবল বর্ষণের জেরে সোমবার রাত (Durga Puja 2025) থেকেই কলকাতা কার্যত জলবন্দি। শহরের একাধিক রাস্তাঘাট, পাড়া-মহল্লা, এমনকি নামী পুজো মণ্ডপও জলমগ্ন। অথচ এই পরিস্থিতিতেই পুজোর আনন্দে ভাটা পড়েনি। পুজোর দ্বিতীয়ায় বৃষ্টির তোয়াক্কা না করেই মানুষ নেমে পড়েছেন ঠাকুর দেখতে। মণ্ডপের সামনের জল ঠেলে, কখনও বা রেনকোট ও ছাতা হাতে শহরবাসী যেন এক অন্যরকম উৎসবের সাক্ষী হলেন।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় ভিড় (Durga Puja 2025)
বিশেষ করে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় ভিড় ছিল চোখে পড়ার (Durga Puja 2025) মতো। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে পরিচিত এই মণ্ডপে প্রতিবছরই প্রচুর মানুষের সমাগম হয়। এবছর মহালয়ার আগেই পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দর্শনার্থীদের ঢল নামে শ্রীভূমিতে। তবে সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে শ্রীভূমির চারপাশে জমেছে জল। মণ্ডপের সামনেও হাঁটুসমান জল।
উৎসাহে কোনও খামতি নেই (Durga Puja 2025)
তবুও উৎসাহে কোনও খামতি নেই (Durga Puja 2025) দর্শকদের। কেউ এসেছেন রেনকোট পরে, কেউ বা প্যান্ট গুটিয়ে। এমনকি কেউ কেউ জমা জলের ধারে দাঁড়িয়েই ছবি তুলে নিচ্ছেন ঠাকুরের সঙ্গে মুহূর্তের। কারও মুখে ক্লান্তির ছাপ নেই, বরং এই ‘জলে ভিজে পুজো দেখা’র অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত অনেকেই।

সমস্ত সরকারি স্কুলে আগাম ছুটির নির্দেশ
তবে এই দুর্যোগে সরকারের তরফ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে, যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে নিষেধ করেছেন। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আগাম ছুটির নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: Heavy Rain in Kolkata: কলকাতায় আকাশ ফাটানো বৃষ্টি, ৩৯ বছরের রেকর্ড ভাঙল মাত্র ২৪ ঘণ্টায়!
বৃষ্টির কারণে শহরের জনজীবন বিপর্যস্ত হলেও, পুজোর উন্মাদনায় টান পড়েনি। কাদায় পা ডুবিয়ে, জল ঠেলে ঠাকুর দেখার এই উৎসাহই যেন প্রমাণ করে দেয় শারদোৎসব বাঙালির প্রাণের উৎসব। আর কোনও কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না।


