Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এ বছরও দুর্গাপুজোর উদ্যোক্তা (Durga Puja Grant) কমিটিগুলিকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর তিনি জানান, প্রয়োজনীয় কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি সাহায্য না নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। তাঁর বক্তব্য, যেসব কমিটি নিজেদের সামর্থ্যেই পুজোর আয়োজন করতে পারে, তারা যেন সরকারি অর্থের উপর নির্ভর না করে।
পূর্বতন সরকারের সমালোচনা (Durga Puja Grant)
মুখ্যমন্ত্রীর দাবি, অতীতে দুর্গাপুজোর অনুদানের (Durga Puja Grant) পরিমাণ ধাপে ধাপে বেড়েছে। এই ব্যবস্থা নিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনাও করেন তিনি।
আর কী কী ঘোষণা?
পুজো উপলক্ষে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে পুজোর দিনগুলিতে ডিজে ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা স্পষ্ট করেছেন তিনি।

আরও পড়ুন: Durga Puja 2026: পুজোর অষ্টমীতে রাজ্যে বন্ধ মদের দোকান, বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু দোকান নয়, ওই দিন পানশালাতেও মদ পরিবেশন করা যাবে না। ফলে উৎসবের মরশুমে প্রশাসনের তরফে একাধিক বিধিনিষেধ ও সুবিধার ঘোষণা সামনে এল।


