Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ দ্বিতীয়া। আর মাত্র ক’দিনের অপেক্ষা (Durga Puja Pandals in Kolkata), তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তবে এবারের পুজোর আগে প্রকৃতির রুদ্ররূপে কার্যত দিশেহারা কলকাতা। সোমবার রাতভর টানা বৃষ্টিতে শহরের নানা প্রান্তে জলমগ্ন অবস্থা। কোথাও প্যান্ডেল ভেঙে পড়েছে, কোথাও জমে থাকা জল ঢুকে পড়েছে মণ্ডপের ভিতরে। বহু পুজো মণ্ডপে এখনও শেষ হয়নি কাজ। এই অবস্থায় উদ্বেগে দিন কাটাচ্ছেন শহরের পুজো উদ্যোক্তারা।
পুজোর প্যান্ডেল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত (Durga Puja Pandals in Kolkata)
- শহরের বহু জনপ্রিয় পুজোতেও দেখা গেছে ক্ষতির (Durga Puja Pandals in Kolkata) চিহ্ন। সিংহী পার্ক সর্বজনীন পুজোর প্যান্ডেল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। শিল্পী সুদীপ্ত মাইতি নতুন করে প্যান্ডেলের নীচের অংশ তৈরি করতে লড়াই চালাচ্ছেন। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার কথা থাকলেও পরিস্থিতি ঘোর অনিশ্চিত। একই ছবি উল্টোডাঙা সংগ্রামীতে, যেখানে হাঁটুসমান জল ঢুকে পড়েছে প্যান্ডেলের ভিতরে।
- সল্টলেক ইসি ব্লকের পুজোর থিম “নীর” হলেও, বাস্তব যেন থিমকে হার মানিয়েছে। এলাকা জুড়ে জল জমে থাকলেও পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, চোরবাগান সর্বজনীনের প্রস্তুতি অনেকটাই শেষ হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে বিদ্যুৎ বিপদের বিষয় মাথায় রেখে সিইএসসির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।
- বেহালার বিভিন্ন পুজোয় ক্ষতির পরিমাণ আলাদা (Durga Puja Pandals in Kolkata)। আদর্শপল্লীতে শেষ মুহূর্তের কাজ থমকে গেছে, সামান্য অংশ প্যান্ডেলেরও ক্ষতি হয়েছে। দেবদারু ফটকে জল জমলেও পরে কাজ ফের শুরু হয়েছে। তবে বেহালা নূতন দল এবং বড়িশা ক্লাব বৃষ্টির ধাক্কা থেকে অনেকটাই রক্ষা পেয়েছে।
- সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি হাতিবাগানে। নবীন পল্লীর প্যান্ডেল ভেঙে পড়েছে, মঞ্চ উঁচু না থাকলে প্রতিমাও ক্ষতিগ্রস্ত হতো। নবীন পল্লী, শিকদার বাগান ও নলিন সরকার স্ট্রিটে জল জমে আছে। শ্যামবাজার পল্লি সঙ্ঘের প্যান্ডেলে জল ঢোকার আশঙ্কা রয়েছে। বেলেঘাটার একাধিক পুজোয় ড্রেন পরিষ্কার করে জল সরানোর চেষ্টা চলছে।
- যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে প্রতিমাই জলের তলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছে দমকল। পূর্বাচল উদয়ন সংঘের রং-তুলির কাজ অনেকটাই নষ্ট। অন্যদিকে, বেলগাছিয়া এবং খিদিরপুরের কিছু পুজো আগাম সতর্কতায় রক্ষা পেয়েছে।
আরও পড়ুন: Bharat Sevashram Sangha: জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ
পুরসভার মতে, অতিরিক্ত বৃষ্টি না হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তবে আবার যদি মেঘ ভাঙা বৃষ্টি হয়, তাহলে সামলানো কঠিন হবে-সেই আশঙ্কায় কাঁটা উদ্যোক্তা থেকে নাগরিক, সবাই।


