Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেফাঁস মন্তব্য করে সমর্থকদের রোষের মুখে কেকেআর-এর কোচ (Dwayne Bravo)।
ব্র্যাভোর মন্তব্য নিয়ে শুরু বিতর্ক (Dwayne Bravo)
আইপিএল শুরু হওয়ার আগেই তৈরি হলো বিতর্ক। ২৮ মার্চ থেকে আইপিএল শুরু হলেও কলকাতা তাঁদের আইপিএল অভিযান শুরু করবে ২৯ মার্চ। শুরুতেও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে কলকাতা। রোহিত শর্মাদের মুখোমুখি হবে রাহানের দল। মাঠে নামার আগে অনুশীলনে একদিকে যেমন সেঞ্চুরি করে চর্চায় অঙ্গকৃশ রঘুবংশী তেমন আবার বিতর্কের জন্য চর্চায় কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্র্যাভো। সাংবাদিক বৈঠকে বেফাঁস মন্তব্য করে তাঁকে পড়তে হয়েছে সমর্থকদের রোষের মুখে (Dwayne Bravo)।

শুক্রবার ইন্ট্রা স্কোয়াডের অনুশীলন ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠক করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানে উপস্থিত ছিলেন দলের হেড কোচ অভিষেক নায়ার, অধিনায়ক রাহানে, সহকারী কোচ শেন ওয়াটসন এবং দলের মেন্টর স্কোয়াডের সদস্য ডোয়েন ব্র্যাভো। সেখানেই বিতর্কে জড়ালেন ক্যারিবিয়ান তারকা। নিজেদের মধ্যে সৌজন্য বিনিময়ের সময় ব্র্যাভো হালকা চালে ওয়াটসনকে বলেন, ‘যখন ওঁরা (দলের হেড কোচের দিকে আঙুল দেখায়) আমাকে ফোন করেছিল, তখন বাড়িতে দুই বান্ধবী নিয়ে আমি ছিলাম।’

আরও পড়ুন: Suvendu Adhikari: কালীঘাট থেকে লড়াইয়ের ডাক শুভেন্দু অধিকারীর
কিন্তু সেই সময় ব্র্যাভো ভুলেই যান যে মাইক ও রয়েছে। পাশে ছিলেন দলের অধিনায়ক রাহানে। তিনি সঙ্গে সঙ্গে তাঁকে সতর্ক করেন এবং হুঁশ ফেরে তাঁর। কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গিয়েছে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।
এরপরেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। ব্র্যাভোর এই মানসিকতার জন্য ওঠে নিন্দার ঝড়। এক সমর্থক লেখেন, ‘এই মানসিকতা নিয়ে আইপিএল-এর অংশ হচ্ছেন উনি, খুবই লজ্জার এটা।’ আরেকজন লেখেন, ‘এই ঘটনা সত্যি হলে খুবই হতাশাজনক সেটা। পেশাদার আবহে মাইক অন থাকা অবস্থায় কী বলছি, সেটা বুঝে বলা উচিত (Dwayne Bravo)।’


