Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI সিরিজে বড় ভুল ভারতের। সেই কারণেই শাস্তির মুখে পড়তে হলো টিম ইন্ডিয়াকে (Team India)।
শাস্তির মুখে ভারতীয় দল (Team India)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর মনেডে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটের প্রত্যাবর্তনে দাপটের সাথে ওয়ানডে সিরিজ ভারত জিতলেও শাস্তির মুখে পড়লেন রাহুলরা। সম্প্রতি আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল ও বাকি প্লেয়ারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে (Team India)।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘটা ঘটনার জন্য শাস্তির মুখে ভারত। রায়পুরে ভারত স্লো ওভার রেটের কবলে। সেই ম্যাচ বড় রান করেও হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে রাহুল সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পাড়ার জন্য এই জরিমানা। সেই কারণেই তকে ও দলকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের দোষ স্বীকার করে নিয়েছেন কেএল রাহুল।

ICC জানিয়েছে, তাদের এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন কেএল রাহুল ও তাঁর দলকে জরিমানা করেছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে ছিল ভারত। নিয়ম অনুযায়ী, কোনও দল এক ওভার পিছিয়ে থাকলে তাদের ৫ শতাংশ জরিমানা করা হয়। যেহেতু ভারত দুই ওভার পিছিয়ে ছিল সেই হিসেবেই ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ECI: ভোটার তালিকায় একাধিক গরমিল, গরমিল রোধে নজরদারিতে কড়াকড়ি কমিশনের!
অধিনায়ক সময়ের হিসেবে করেই দলকে পরিচালনা করে থাকেন। সেইভাবেই বোলার ও ফিল্ডারদের পাল্টায়। তবে সবসময় পরিস্থিতি সেই মতো থাকে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা পাল্টাতে হয় দলকে আর সেই কারণেই অনেক সময় অতিরিক্ত সময় লেগে যায়। রায়পুর ম্যাচে দলকে সময় মেপে পরিচালনা করা রাহুলের পক্ষে সম্ভব হয়নি। খারাপ বোলিংয়ের কারণে বড় রানের টার্গেট দিলেও সেই রান আটকাতে ব্যর্থ হয়েছি ভারত। ৪৯.২ ওভারে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় প্রোটিয়ারা (Team India)।


