Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার সকাল ১০টা ২৭ মিনিটে আচমকাই কেঁপে উঠল উত্তরাখণ্ডের চামোলি জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (Earthquake Hits Uttarakhand) নিশ্চিত করেছে এই কম্পনের ঘটনা। শীতের মরশুমে জনাকীর্ণ পর্যটন এলাকাগুলির মধ্যে চামোলি অন্যতম। ফলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর না থাকলেও ভূমিকম্পের আকস্মিকতা মানুষকে আতঙ্কিত করে তোলে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

কম্পনের উৎসস্থল (Earthquake Hits Uttarakhand)
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি X-এ জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে। সাধারণত এ ধরনের অগভীর উৎসবিশিষ্ট ভূমিকম্প দ্রুত অনুভূত হয় এবং স্বল্প সময় ধরে স্থায়ী হলেও মানুষকে ভীত করে। দুর্যোগ মোকাবিলা বিভাগ জানিয়েছে, কম্পন মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। তবে হঠাৎ কাঁপন অনুভব করেই বহু মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

আতঙ্কের ছায়া (Earthquake Hits Uttarakhand)
সোশ্যাল মিডিয়ায় স্থানীয় বাসিন্দারা জানান তাঁদের অভিজ্ঞতার কথা। কেউ লিখেছেন, “হঠাৎ মনে হলো পায়ের তলার মাটি কেঁপে উঠল। বাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে বাইরে চলে আসি।” আরেকজন বললেন, “সিলিং ফ্যান দুলছিল। প্রথমে বুঝতে পারিনি। পরে জানতে পারি ভূমিকম্প হয়েছিল।” এই ধরনের মাঝারি মাত্রার কম্পন ক্ষয়ক্ষতি না করলেও মানুষের মনে ভয়ের জন্ম দেয়, বিশেষত যারা পরপর দুর্যোগের অভিজ্ঞতা বয়ে চলেছেন।

উত্তরাখণ্ডের অস্বস্তি বাড়ছে (Earthquake Hits Uttarakhand)
গত এক মাসে এটি দ্বিতীয় ভূমিকম্প। অক্টোবর মাসে উত্তরকাশীতে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্প প্রবণতার দিক থেকে উত্তরাখণ্ড বহুদিন ধরেই ‘ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত। মাঝারি মাত্রার কম্পন এখানে প্রায়ই অনুভূত হয়।
মনোবল ভাঙছে পাহাড়ি মানুষের (Earthquake Hits Uttarakhand)
ভূমিকম্পের দাপটের আগেও ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছে চামোলি। অগস্ট ও সেপ্টেম্বরে ধারাভি গ্রামে একের পর এক মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান প্রায় ৪০ জনের মৃত্যু হয়, বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যেই আবার ভূমিকম্প স্থানীয়দের মানসিক চাপ বাড়াচ্ছে।
আরও পড়ুন: Cyclone Ditwah: ঘূর্ণিঝড় দিটওয়া স্থলভাগে ঢুকবে না, সমুদ্রপথেই উপকূল ছুঁয়ে উত্তরের দিকে অগ্রসর

সিসমিক মানচিত্র আরও উদ্বেগজনক
শুক্রবার প্রকাশিত ভারতের নতুন ভূমিকম্প মানচিত্র অনুযায়ী গোটা হিমালয় পর্বতশ্রেণি এখন ‘সর্বোচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চল’। এর মধ্যে উত্তরাখণ্ড অন্যতম। নতুন মানচিত্র বলছে, ভারতের ৬১% অঞ্চলই ভূমিকম্পপ্রবণ, হিমালয় ও পার্বত্য রাজ্যগুলিতে ঝুঁকি সবচেয়ে বেশি,, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, হিমাচল, সিকিম ও উত্তর-পূর্ব ভারত উচ্চ ঝুঁকির তালিকায়। এই তথ্য বিশেষজ্ঞদেরও চিন্তায় ফেলেছে, কারণ দ্রুত নগরায়ণ ও অসংগঠিত নির্মাণব্যবস্থার কারণে বিপর্যয়ের ঝুঁকি বেড়ে যাচ্ছে।



