Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ISL-এর প্রথম ম্যাচে দাপট দেখালো ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থ ইস্ট তেমন কোনও প্রভাব ফেলতেই পারলো না ম্যাচে (East Bengal)।
দাপুটে জয় ইস্টবেঙ্গলের (East Bengal)
ইস্টবেঙ্গল এই নিয়ে ষষ্ঠ বছর অংশ নিয়েছে আইএসএল-এ। সেইভাবে কোনও বছর দাগ কাটতে পারেনি। এবার আইএসএল শুরু আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছিলেন এবার শুরু থেকে তিনি রয়েছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। আর প্রথম ম্যাচে সেই কথাই রাখলেন তিনি। প্রথমবার জয় দিয়ে আইএসএল শুরু করলো লাল-হলুদ ব্রিগেড। দলের নতুন বিদেশি ইউসেফ এজেজারি ৬৫ ও ৭১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। অন্য আরেকটি গোল করেন মিগুয়েল (East Bengal)।
এই দিন মাঠে শুরুতে দর্শক সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমর্থকদের ভিড় আর সেই ভিড়কে হতাশ করলো না ইস্টবেঙ্গল। শুরুর দিকে ইস্টবেঙ্গল একাধিকবার আক্রমণ করেও সফল হয়নি কিন্তু শেষ দিকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।

এই ম্যাচে কেভিন সিবিলে ছিলেন না হ্যামস্ট্রিং জনিত চোটের কারণে। এই ম্যাচে শুরু করেন সল ক্রেস্পো। অন্যদিকে শুরু থেকেই দলে ছিলেন ইউসেফ এজেজারি। সাত মিনিটের মাথায় দুইবার গোলের সুযোগ তৈরি হয় এরপর আবার নয় মিনিট এবং ১৭ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল।
পুরো ম্যাচে দাপট থাকলেও এরপর আরও কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। বারবার গোলের সুযোগ তৈরি হওয়া সত্ত্বেও আটকে যেতে হয় বিপক্ষের ডিফেন্স বক্সে।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফে যখন ইস্টবেঙ্গল নাম তখন যেন সম্পূর্ণ আলাদাই ছন্দে ধরা দেয়। আক্রমণের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ শিবির। ৬৫ মিনিটে প্রথম গোল করে ইস্টবেঙ্গল। অনেকটা দৌড়ে জিকসন বল বাড়ান বিপিন সিংকে। সেখান থেকে ক্রস বাড়ান বিপিন। বলে মাথায় ঠেকিয়ে দলের ও তাঁর প্রথম গোলটি করেন ইউসেফ (East Bengal)।

আরও পড়ুন: Bangladesh Oath: শপথে নতুন অধ্যায়: বাংলাদেশের ত্রয়োদশ সংসদে BNP-র MP-দের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এরপর আবার ৭১ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। বিপিন সিং বল বাড়ান আনোয়ার আলিকে। কোনও ভুল না করে আনোয়ার বলটা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাড়ান এডমুন্ডকে। তিনি কিছুটা এগিয়ে গেলেও পিছিয়ে এসে বলটা দেন গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা ইউসেফকে। তিনি বলকে জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি।
এর পর দর্শকরা অপেক্ষা করছিলেন ম্যাচ শেষের বাঁশি বাজার জন্য। এক্সট্রা সময় ৬ মিনিট দেওয়া হয়। অতিরিক্ত সময়ের এক মিনিটে আসে তৃতীয় গোল। বিষ্ণুর থেকে বল পেয়ে বাঁ দিক থেকে সেকেন্ড পোস্টে মাটি ঘেঁষা শটে গোল করেন মিগুয়েল। পুরো ম্যাচ ভালো খেলার পুরস্কার পেলেন তিনি। এ বার শুধু জয় দিয়েই শুরু করল না, ৩ গোলের ব্যবধানে জিতল। ফলে এবার ভাল ফলাফলের আশায় বুক বাঁধছে সমর্থকরা (East Bengal)।


