Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে দেখা যাবে ভারত-পাকিস্তানকে। এশিয়া কাপে আগের দুই ম্যাচ ঘিরে বিতর্ক তুঙ্গে (Shaheen Afridi)। সেই আবহেই বাংলাদেশ হারিয়ে ফাইনালে পৌঁছে ভারতে হুঁশিয়ারি দিয়েছেন পাক বোলার।
ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (Shaheen Afridi)
গতকালের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। আর এবার এশিয়া কাপ খেতাবের লড়াইতে প্রথমবার মাঠে নামতে চলেছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে উত্তম ক্রমশ বাড়ছে। আর সেই আবহে ভারতের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন পাক পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)।
এশিয়া কাপের গ্রপ পর্বের ম্যাচে ও সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে বিশ্রীভাবে হারতে হয়েছে পাকিস্তান দলকে। লজ্জাজনক সেই হার মেনে নিতে পারেননি পাকিস্তানের বহু প্রাক্তন তারকা। পাকিস্তান বোর্ডকেও একহাত নিতে শোনা গিয়েছে শোয়েব আখতারকে। তিনি সরাসরি আক্রমণ করেছেন পাক ক্রিকেট বোর্ডকে। শোয়েব পাকিস্তান টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে দলের দায়িত্ব তাকে দেওয়ার কথা বলেন। সেই সাক্ষাৎকারে তিনি ভারতের তরুণ তারকা অভিষেক শর্মার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন: Calcutta High Court : ৪৮ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খালির নির্দেশ, হাইকোর্টের
ভারত এখনও পর্যন্ত এশিয়া কাপের একটাও ম্যাচ হরে নি। অপরাজিত থেকে জায়গা করে নিয়েছে ফাইনালের। দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও গিল দলের ব্যাটিং স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। প্রতি ম্যাচে আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে অভিষেক শর্মাকে। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাকে আফ্রিদির প্রথম বলেই ছয় মেরে খেলা শুরু করতে দেখা গেছে। বাংলাদেশ ম্যাচ ছাড়া আফ্রিদিকে বোলিংয়ে সেইভাবে দাগ কাটতে দেখা যায় নি। আর এই অবস্থায় ফাইনালে উঠে আফ্রিদি ভারতকে সতর্ক করে বললেন ‘We are ready’।
আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামার আগে বাংলাদেশ দলের কোচকেও শোনা যায় ভারতকে হালকা ভাবে নিতে। কিন্তু ম্যাচের ফল ঠিক যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই হয়। ভারত সহজেই ম্যাচ নিজেদের নাম করে নেয়। ভারত যে এশিয়া কাপের ফেভারিট এবং অন্যতম শক্তিশালী দল সেটা অনেকেই স্বীকার করে নিয়েছে। এখন দেখার ফাইনালে ভারতের বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন আফ্রিদিরা নাকি ফলাফল হয় আগের দুই ম্যাচের মতোই (Shaheen Afridi)।


