Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শীতকালে পালং শাক(Palak Chicken) যেমন সহজলভ্য, তেমনই এটি পুষ্টিগুণে ভরপুর। আর তার সঙ্গে পনিরের যুগলবন্দি— ব্যস! গরম গরম পরোটা, নান বা পোলাওর সঙ্গে পালং শাকের রেসিপির স্বাদই আলাদা। পালং দিয়ে মরিচ ঝোল বা অন্যান্য রান্না তো হয়েই থাকে। কিন্তু বাড়িতে অতিথি এলে তো সে সব খাওয়ান না। বিশেষ দিনে বিশেষ জনেদের কী ভাবে খাওয়াতে পারেন পালং শাক? জেনে নিন প্রণালী। বাড়িতে বানিয়ে ফেলুন পালং শাক দিয়ে মুরগির মাংস। শীতের রাতে ভাত কিংবা রুটির সঙ্গে ঝাল ঝাল পালং চিকেন দিব্যি লাগবে।
কী ভাবে বানাবেন পালং চিকেন?(Palak Chicken)
উপকরণ:
- মুরগির মাংস: ৫০০ গ্রাম
- ধনেপাতা বাটা: ১ কাপ
- পালং শাক: ২৫০ গ্রাম
- পেঁয়াজ: ২টি
- কাঁচালঙ্কা: ৫টি
- আদা-রসুন বাটা: ১ চামচ
- এলাচ: ২টি
- লবঙ্গ: ২টি
- গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
- মাখন: ২ চা চামচ
- চিনি: ২ টা চামচ
- নুন: স্বাদ মতো
- তেল: পরিমাণ মতো
- হলুদ গুঁড়ো: ১ চা চামচ
- লেবুর রস: ১ টেবিল চামচ

আরও পড়ুন: Gold Rate: সোনার বাজারে ধাক্কা! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য!
প্রণালী:(Palak Chicken)
প্রথমে মুরগির মাংস লেবুর রস, নুন, চিনি, ধনেপাতা বাটা, গোলমরিচ, আদা-রসুন বাটা আর সামান্য হলুদ দিয়ে মেখে রাখুন। এর পর পালং শাক সেদ্ধ করে নিন মিনিট পাঁচেক। সেদ্ধ করা শাক মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। এ বার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করুন। তাতে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, কাঁচালঙ্কা ফোড়ন দিন।

এরপর কুচি করে কাটা পেঁজাও তার মধ্যে দিয়ে ভাজতে থাকুন। কিছু ক্ষণ পর আদা-রসুন বাটা দিন। একটু নাড়াচাড়া করে নিয়ে মেখে রাখা মাংস ওই তেলে দিয়ে কষাতে থাকুন। কিছু ক্ষণ পর পালং শাক বাটা সেই কড়াইয়ে দিয়ে আবার কষাতে থাকুন।

কিছু ক্ষণ খুব ভাল করে কষিয়ে নিয়ে অল্প জল, নুন, মিষ্টি দিয়ে কড়াইটি ঢেকে দিন। মিনিট সাতেক পরে নামিয়ে নিন কড়াইটি। এরপর গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন পালং শাক ও চিকেনের(Palak Chicken) এই রেসিপি।
আরও পড়ুন: Gold Rate Today: আজ শহরে সোনার দর কত?


