Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন মরসুমের প্রথম ম্যাচেই শনিবার যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল (EB Habas) ডার্বির আগে ইস্টবেঙ্গলে স্বস্তি! শহরে হাবাস)। তার আগে শিবিরে এল স্বস্তি। মঙ্গলবারই ভোর রাতে শহরে এসেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস। এরপরই নিউটাউনের সেন্ট্রাল অফ এক্সিলেন্সে দলের অনুশীলনে যোগ দিলেন স্প্যানিশ মাস্টারমাইন্ড। তাঁর সঙ্গে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন কার্লোস অগাস্টিন, ফনসেকা তেইজেইরো এবং ফিটনেস ট্রেনার আলেজান্দ্রো সানচেজ।
হাবাসের আগমন (EB Habas)
অস্কার ব্রুজোঁর বিদায়ের পর লাল-হলুদ শিবিরের হটসিটে বসা এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ (EB Habas) মাত্র ৪টি ট্রেনিং সেশনই পাবেন শনিবারের মেগা ডার্বির আগে। তবে তাঁর মতো একজন ট্যাকটিকাল মাস্টারমাইন্ড গোটা দল ও সমর্থকদের মধ্যে নতুন অক্সিজেন জুগিয়েছেন।

ভারতীয় ফুটবলে হাবাস (EB Habas)
আইএসএলের ইতিহাসে অতি পরিচিত এবং অত্যন্ত সফল নাম আন্তোনিও লোপেজ হাবাস। অতীতে এটিকে এবং এটিকে মোহনবাগানকে একাধিক ট্রফি উপহার দেওয়া এই কোচ এবার বসবেন ইস্টবেঙ্গলের ডাগআউটে। চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের প্রাক্তন সফল কোচকে নিজেদের ডেরায় টেনে এনে ইস্টবেঙ্গল কর্তারা যে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, তা বলাই বাহুল্য।
লাল হলুদে উচ্ছ্বসিত হাবাস (EB Habas)
ইস্টবেঙ্গলের কোচ হয়ে উচ্ছ্বাসিত হাবাস (EB Habas)। সেই অনুভুতি লুকিয়ে রাখেননি তিনি। তাঁর কথায়, “ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়ে আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। অত্যন্ত উৎসাহ ও গভীর দায়িত্ববোধ নিয়ে এই ক্লাবের প্রতীককে গর্বের সঙ্গে বহন করতে চাই। খুব শীঘ্রই কলকাতায় সকলের সঙ্গে দেখা হবে।”

ইস্টবেঙ্গল সভাপতির বক্তব্য (EB Habas)
ক্লাবের সভাপতি মুরারী লাল লোহিয়া নতুন কোচকে স্বাগত জানিয়ে বলেন, “হাবাসকে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি। ভারতীয় ফুটবলে তাঁর সাফল্য, দক্ষতা ও পেশাদারিত্বই তাঁকে আমাদের প্রধান কোচ করে তুলেছে। তাঁর নতুন যাত্রার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
আরও পড়ুন: Argentina Punishment: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার বিতর্কে চাপে আর্জেন্টিনা
হাবাসকে নিয়ে আশাবাদি সমর্থকরা (EB Habas)
২০১৪ সাল থেকে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকা হাবাস আইএসএল-এর অন্যতম সফল কোচ। এটিকে, মোহনবাগান সুপারজায়ান্টের পর এবার তাঁর অভিজ্ঞতা ও কোচিংয়েই ভরসা রাখছে কোটি কোটি লাল-হলুদ সমর্থক। গত মরশুমে দীর্ঘ খরা কাটিয়ে দল সাফল্য পাওয়ার পর, হাবাসের জাদুতে ফের সাফল্য পায় কি না, এখন সেটাই দেখার। শনিবারের ডার্বির আগে হাবাসের কোচিংয়ে দল কেমন পারফর্ম করে, এখন সেদিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা।



