Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত হিয়ারিংয়ের সময়সীমা বাড়তে পারে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল(EC Hearing)। প্রয়োজনে হিয়ারিংয়ের নির্ধারিত সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
চিঠি দিয়ে সময় বাড়ানোর আবেদন (EC Hearing)
শুক্রবার রাতেই যেসব নির্বাচনী জেলায় এখনও হিয়ারিং বাকি রয়েছে সেই জেলাগুলোর বিধানসভাভিত্তিক তথ্য উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে আবেদন জানাবেন রাজ্যের সিইও। শুক্রবারের মধ্যেই রাজ্যের সমস্ত জেলার ডিইও দের কাছ থেকে হিয়ারিং সংক্রান্ত সর্বশেষ আপডেট সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
একাধিক স্থানে এখনও হিয়ারিং বাকি (EC Hearing)
এর আগে দক্ষিণ ২৪ পরগনার ডিইও হিয়ারিংয়ের তারিখ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। পাশাপাশি উত্তর কলকাতা ও মালদহ জেলার ডিইও রাও হিয়ারিংয়ের সময়সীমা বাড়ানোর জন্য রাজ্যের সিইও র কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে কার্শিয়াং এলাকার একাধিক স্থানে এখনও হিয়ারিং বাকি রয়েছে বলেও জানিয়েছেন মনোজকুমার আগরওয়াল।
চাইলে সময়সীমা বাড়াতে পারে কমিশন (EC Hearing)
উত্তর কলকাতার ১৬৬, ১৬৭ ও ১৬৮ নম্বর বিধানসভা কেন্দ্রে হিয়ারিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে জেলার বাকি বিধানসভা কেন্দ্রগুলিতে এখনও হিয়ারিং শেষ হয়নি। এই পরিস্থিতিতে কমিশন চাইলে গোটা রাজ্যের জন্য একযোগে হিয়ারিংয়ের তারিখ বাড়াতে পারে আবার প্রয়োজনে নির্দিষ্ট কিছু নির্বাচনী জেলার ক্ষেত্রেও আলাদা করে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানান রাজ্যের সিইও।
আরও পড়ুন: College Closed: টানা তিন মাস বেতন নেই: কলেজের গেটে তালা, কর্মী বিক্ষোভে বন্ধ কোলাঘাট পলিটেকনিক
এখনই কোনও স্পষ্ট ইঙ্গিত নয় (EC Hearing)
তবে হিয়ারিংয়ের সময়সীমা কতদিন বাড়ানো হতে পারে সে বিষয়ে এখনই কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি মনোজকুমার আগরওয়াল। ফলে হিয়ারিংয়ের তারিখ বাড়লে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময়ও পিছোতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।



