Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
প্রতিবেদন: অভ্রদীপ দাস, কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। তাই নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের বদলি ও পোস্টিং প্রক্রিয়ার ডেডলাইন বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন(EC HS Letter)। এবিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক।
বদলি ও পোস্টিং প্রক্রিয়ার ডেডলাইন (EC HS Letter)
সূত্রের খবর রাজ্য প্রশাসনকে কমিশনের স্পষ্ট নির্দেশ ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বদলি ও পোস্টিং প্রক্রিয়া শেষ করতে হবে। শুধু তাই নয় নির্দেশিকা অনুযায়ী রাজ্যকে বদলি ও পোস্টিংয়ে যোগদান সহ যাবতীয় প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তার একটি কমপ্লায়েন্স রিপোর্ট নির্বাচন সদনকে পাঠানোর নির্দেশ নবান্নকে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
লিখিত প্রতিবেদন পাঠানোর নির্দেশ (EC HS Letter)
প্রশাসনিক সূত্রের খবর তার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে একটি লিখিত প্রতিবেদন পাঠানোরও নির্দেশ দিল কমিশন। সেই রিপোর্ট স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে যে নির্বাচন সংক্রান্ত সব বদলি ও পোস্টিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা সভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: HS Kolkata: উচ্চ মাধ্যমিক পরীক্ষা: কলকাতায় যান চলাচলে বিধিনিষেধ
চলতি মাসেই ফুল বেঞ্চ আসার সম্ভাবনা (EC HS Letter)
চলতি মাসেই রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার সম্ভাবনা। তার আগেই ইতিমধ্যে ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে সহ সমস্ত জেলা পুলিশ সুপার এবং কমিশনারেটের কমিশনারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া জেলাভিত্তিক রিপোর্ট প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর।



