Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্যান্ডেল হপারদের সুবিধার্থে দুর্গাপুজোর সময়ে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro Railway)। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে রাতভর ট্রেন। চারটি রুটে মিলবে অতিরিক্ত সার্ভিস, যদিও অরেঞ্জ লাইনে পরিষেবা বন্ধ থাকবে। এই উদ্যোগে পুজোর দিনগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে যাত্রীদেরও বেশ কিছু নির্দেশিকা মানার অনুরোধ জানানো হয়েছে।
ব্লু লাইনে রেকর্ড সার্ভিস(Kolkata Metro Railway)
সবচেয়ে ব্যস্ত ব্লু লাইন (ডাকেশ্বরী–কবি সুভাষ) পুজোর দিনগুলোতে চলবে সর্বাধিক সার্ভিস(Kolkata Metro Railway)।
- পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৬২ ট্রেন চলবে।
- ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে ২৪৬ সার্ভিস।
- সপ্তমী, অষ্টমী, নবমী (২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর): দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত মিলবে ২৪৬ ট্রেন।
- দশমী (২ অক্টোবর): দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ১৩২ ট্রেন।
গ্রিন লাইনে বাড়তি ট্রেন(Kolkata Metro Railway)
গ্রিন লাইন (সেক্টর ভি–সল্টলেক সেকশন) পুজোতেও থাকবে অতিরিক্ত সুবিধা(Kolkata Metro Railway)।
- পঞ্চমী: সকাল ৭:৩০ থেকে রাত ১১:১৬ পর্যন্ত ২২৫ ট্রেন।
- ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত ১৮৪ ট্রেন।
- সপ্তমী থেকে নবমী: দুপুর ১:৩০ থেকে ভোর ৪:১৮ পর্যন্ত চলবে ১৯২ সার্ভিস।
- দশমী: দুপুর ১:৩০ থেকে রাত ১০:৩২ পর্যন্ত থাকবে ৭৪ ট্রেন।

আরও পড়ুন : Meloni Mann Ki Baat : জর্জিয়া মেলোনির আত্মজীবনীর ভারতীয় সংস্করণে মোদির ভূমিকথা ‘মেলোনির মন কি বাত’
ইয়েলো লাইনের সময়সীমা
ইয়েলো লাইনে (বারানগর–দক্ষিণেশ্বর) কম সময় ধরে চলবে ট্রেন, তবে সার্ভিস বাড়ানো হয়েছে(Kolkata Metro Railway)।
- পঞ্চমী ও ষষ্ঠী: বিকেল ৩টা থেকে রাত ১০:৩৫ পর্যন্ত চলবে ৬০ ট্রেন।
- সপ্তমী থেকে নবমী: বিকেল ৩টা থেকে রাত ১০:৫০ পর্যন্ত মিলবে ৬২ ট্রেন।
- দশমী: বিকেল ৩টা থেকে রাত ৯:২০ পর্যন্ত চলবে ৫০ ট্রেন।
পার্পল লাইনে সীমিত সুবিধা
পার্পল লাইন (জোকা–তারাতলা সেকশন) তুলনায় সীমিত পরিষেবা দেবে।
- পঞ্চমী থেকে দশমী: প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০:৫৫ পর্যন্ত মিলবে ৩৮ ট্রেন।
আরও পড়ুন : Rahul Gandhi On Ladakh : লাদাখের অশান্তি নিয়ে মোদি সরকারকে নিশানা কংগ্রেসের, ষষ্ঠ তফসিলের দাবিতে সরব রাহুল
অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা নেই(Kolkata Metro Railway)
দুর্গাপুজোর সময়ে অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–এয়ারপোর্ট) পুরোপুরি বন্ধ থাকবে। ফলে বিমান যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহার করতে হবে।
যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা
কলকাতা মেট্রো যাত্রীদের অনুরোধ(Kolkata Metro Railway) জানিয়েছে—
- স্মার্ট কার্ড, ট্যুরিস্ট স্মার্ট কার্ড বা মোবাইল অ্যাপের মাধ্যমে আগেভাগেই টিকিট সংগ্রহ করতে।
- ভিড় এড়াতে QR টিকিট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
- ট্যুরিস্ট স্মার্ট কার্ডের মাধ্যমে ৩ থেকে ৫ দিনের জন্য আনলিমিটেড যাতায়াতের সুবিধা পাওয়া যাবে।
- পিক আওয়ারে প্রতি ৬ থেকে ৮ মিনিট অন্তর ট্রেন মিলবে।
- যাত্রীদের দরজা বন্ধে বাধা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কড়া নজর(Kolkata Metro Railway)
পুজোর ভিড় সামলাতে মেট্রো স্টেশনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। প্যান্ডেল হপিংয়ের সময় যাত্রীদের শৃঙ্খলা মেনে চলার আবেদনও জানানো হয়েছে।


