Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে রাজ্য জুড়ে SIR-এর শুনানি। নির্বাচন কমিশনের এই বিশাল কর্মসূচি ঘিরে আজ গোটা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা(EC SIR)। ভোটার তালিকার এই বিশেষ শুদ্ধিকরণ প্রক্রিয়ায় প্রযুক্তি ও প্রশাসনিক নজরদারিতে কোনো ফাঁক রাখতে চাইছে না কমিশন। রাজ্যের ভোটার তালিকা থেকে ভুতুড়ে, ভুয়ো, ডুপ্লিকেট আর সন্দেহজনক নাম বাদ দিয়ে একটি নির্ভুল তালিকা তৈরি করতে চাইছে কমিশন। রাজ্যজুড়ে মোট ৩ হাজার ২৩৪টি হিয়ারিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ করা হয়েছে পাঁচ জনের একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক দল।
কারা থাকবেন শুনানিতে? (EC SIR)
প্রতিটি কেন্দ্রে থাকবেন বুথ লেভেল অফিসার / BLO, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার / AERO, ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার /ERO এবং মাইক্রো অবজারভার। কিছু বিশেষ কেন্দ্রে বিএলও সুপারভাইজারও উপস্থিত থাকবেন।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শুনানি হবে। প্রতিটি কেন্দ্রে দুই বা তার বেশি শুনানিকেন্দ্র থাকবে। থাকবে ১১টি করে শুনানির টেবিল। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এক জন ইআরও, ১০ জন এইআরও এবং ১১ জন মাইক্রো অবজ়ার্ভার থাকবেন।
মাইক্রো অবজারভারের ভূমিকা:(EC SIR)
এই প্রক্রিয়ায় মাইক্রো অবজারভাররা কার্যত ‘হিউম্যান সিসিটিভি’ হিসেবে কাজ করবেন। শুনানির প্রতিটি মুহূর্তের ওপর তাঁরা কড়া নজর রাখবেন যাতে কোনো অনিয়ম না হয়। ভোটার ছাড়া শুনানি কেন্দ্রে পাঁচ জনের তত্ত্বাবধানে হবে এই হিয়ারিং। মোট ১৩ টি নথি প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে। এর মধ্যে রয়েছে CAA সার্টিফিকেট। হিয়ারিংয়ে ফলস নথি দিলে, ধরা পড়লে কমপক্ষে ১ বছরের জেল ও জরিমানা হবে।
কাদের শুনানিতে ডাকা হবে(EC SIR):-
১. ২০০২ সালের ভোটার তালিকার তথ্যের সাথে বর্তমান তথ্যের কোনো যোগসূত্র দেখাতে ব্যর্থ হয়েছেন।
২. যারা নির্দেশ সত্ত্বেও কোনো বৈধ নথিপত্র বা সাপোর্টিং ডকুমেন্ট জমা দেননি।
৩. যাদের এনুমারেশন ফর্ম যথাযথভাবে পূরণ করা হয়নি।
√√ হিয়ারিংয়ে পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে মোট ১৩টি নথি গ্রহণ করা হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবার CAA সার্টিফিকেটকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: Rinku Singh: ছন্দে KKR তারকা, চণ্ডীগড়ের বিরুদ্ধে ৬০ বলে ১০৬ রান রিঙ্কুর
পরবর্তী ধাপ কি হবে নির্বাচন কমিশনের?(EC SIR)
আগামী ১৬ই জানুয়ারি SIR ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে। আজ থেকে শুরু হওয়া এই শুনানি পর্বই নির্ধারণ করবে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ভোটার তালিকার ভাগ্য। নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা – প্রকৃত নাগরিকের ভয়ের কিছু নেই, তবে অনুপ্রবেশকারী বা জালিয়াতির মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



