Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ৯ মার্চ কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা(EC TMC Meet)।
বৈঠকের জন্য প্রতিনিধিদলের নাম ঘোষণা (EC TMC Meet)
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার তিন সদস্যের প্রতিনিধিদলের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের নাম কমিশনে পাঠানো হয়েছে।
জ্ঞানেশ কুমারকে চিঠি অভিষেকের (EC TMC Meet)
এদিকে এসআইএর সংক্রান্ত সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। এই দাবিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Paikpara Blast: পরপর বিস্ফোরণ, শনি সকালে কেঁপে উঠল পাইকপাড়া, উড়ল বন্ধ ক্লাবের চাল
‘শীর্ষ আদালতের নির্দেশ মানা জরুরি’ (EC TMC Meet)
অভিষেক তাঁর চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন, ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শীর্ষ আদালতের নির্দেশ মানা একান্ত জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।



