Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিসর ক্রমেই বাড়ছে। হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। কড়া জবাব দিচ্ছে ইরানও। এমন পরিস্থিতিতে শুক্রবার মধ্যরাত থেকে দেশে বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতা সহ সারা দেশে ৬০ টাকা করে দাম বেড়েছে LPG সিলিন্ডারের(LPG Price Hike)।
হরমুজ প্রণালী বন্ধ থাকায় সমস্যা (LPG Price Hike)
ভারত জ্বালানির বিষয়ে পুরোপুরি আমদানি নির্ভর। ইরান যুদ্ধ শুরু করার কয়েক দিন পরেই হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। কারণ, উপসাগরীয় এলাকায় অবস্থিত প্রণালী দিয়েই বিশ্বের মোট অশোধিত তেলের ২০ শতাংশ নিয়ে যাওয়া হয়।
যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুত (LPG Price Hike)
ভারতও বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে। এই কাঁচা তেল দিয়েই তৈরি করা হয় পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানি। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় আশঙ্কা দেখা দিয়েছে তেলের দাম নিয়ে। যদিও ভারত সরকার জানিয়েছে, ভারতের কাছে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুত রয়েছে।
আরও পড়ুন: EC TMC Meet: কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক, ৩ সদস্যের প্রতিনিধিদল ঘোষণা তৃণমূলের
গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা (LPG Price Hike)
শনিবার থেকে বাংলায় গার্হস্থ্য ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা। একইসঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল-এর তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই নয়া দাম চালু করা হচ্ছে। নতুন দাম বৃদ্ধির জেরে দিল্লিতে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯১৩ টাকা হয়েছে। চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে ৯২৮.৫০ টাকা হয়েছে।



