Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুবমান-গম্ভীরের সঙ্গে দফায় দফায় বৈঠক কিউরেটরের। তৃতীয় দিন থেকেই ভেল্কি দেখাবে স্পিনাররা (Eden Gardens)।
স্পিন অস্ত্রেই ম্যাচ জেতার ছক? (Eden Gardens)
শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে ইডেনের উইকেট নিয়ে চলছে জোর চর্চা। ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। নাকি স্পিনাররাও দেখাবেন ভেলকি? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে ইডেন জুড়ে। তবে দুই দলই ইডেনের ২২ গজ নিয়ে সন্তুষ্ট। সেই মতো প্রস্তুতিও সেরে ফেলেছে দুই দল। তবে স্পিনের পাশাপাশি চর্চায় থাকছে রিভার্স সুইং (Eden Gardens)।
শুক্রবার থেকে ইডেনে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রায় ১৫ বছর পর আবারও ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ৬ বছর পর ইডেনেও বসছে টেস্ট ম্যাচের আসর। ইডেনের উইকেট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কীরকম হবে উইকেটের চরিত্র? ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, নাকি স্পিনাররাও ভেলকি দেখাবেন? ঘরের মাঠে খেলা হওয়ায় হোম এডভ্যান্টেজের কথা ভেবে পছন্দের উইকেটই যে চাইবেন গম্ভীর, গিলরা, তাতে কোনও সন্দেহ নেই।
মঙ্গলবার ভারতের হেডকোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল এবং অধিনায়ক শুভমন গিলকে ইডেনের উইকেট প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে বাইশগজে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও পরীক্ষা করে গিয়েছেন উইকেট। বুধবারও একাধিকবার উইকেট দেখতে দেখা গেল গম্ভীর, গিলদের। উইকেটে চমক কিছু নেই, ট্রিপিক্যাল উইকেট বলেই বুধবার সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার কোচ সুকরি কনরাড। সকালের দিকে পেসাররা সাহায্য পেলেও স্পিনাররা বড় ফ্যাক্টর হবে বলেই মনে করছেন তিনি। সেই কারণে প্রথম একাদশে তিন স্পেশালিস্ট স্পিনার রাখার ইঙ্গিত দিয়েছেন প্রোটিয়া কোচ (Eden Gardens)।

আরও পড়ুন: Ind vs SA: ইডেনে ইতিহাস গড়তে মুখিয়ে দক্ষিণ আফ্রিকা, লড়াই করতে প্রস্তুত ভারতও
উইকেট নিয়ে একই সুর শোনা গেল ভারতের সহকারী কোচ রায়ান টেন দুসখাতের গলাতেও। তৃতীয় দিন থেকে বল ঘুরবে বলেই আশাবাদী তিনিও। তাই দলে তিন স্পিনার রাখার ইঙ্গিত দিয়ে রাখলেন। প্রতিপক্ষ দলেও ভালো তিন স্পিনার রয়েছে। তাই ঘুর্ণি উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেদের দিকে তা যাতে বুমেরাং হয়ে না আসে তার জন্য তারা সতর্ক বলেই জানালেন দুসখাতে।

দফায় দফায় গম্ভীর কথা বললেন ইডেনের পিচ কিউরেটরের সঙ্গে। এমনিতে ইডেনের কিউরেটররা বরাবরই খবরের শিরোনামে থাকেন। কখনও না কখনও ইডেনের পিচ নিয়ে বিতর্কে উঠে এসেছিল কিউরেটরদের নাম। গত মরশুমে কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে হোম অ্যাডভান্টেজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন। কলকাতার খারাপ পারফর্ম করার কারণ হিসেবেও পিচকেই দায়ী করতে শোনা গিয়েছিল কলকাতাকে। এবার সেই বাইশ গজই ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ক’দিন অন্যতম আকর্ষণীয় চরিত্র হতে চলেছে বলে মনে করছে ক্রিকেট মহল। যদিও ইডেনের পিচ কিউরেটের সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন স্পোর্টিং উইকেট হবে। তৃতীয় দিন থেকেই বল ঘুরবে। ব্যাটসম্যান, বোলার- উভয়ই উইকেটের সাহায্য পাবেন (Eden Gardens)।


