Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হতে চলেছে শুক্রবার থেকে। তার আগে বুধবারই ১২ জনের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড (England)। তবে এবার ১১ জন নয়, ১২ জনের দল জানালেন স্টোকসরা।
অ্যাশেজের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের (England)
অ্যাশেজের প্রথম টেস্ট শুক্রবার থেকে শুরু হতে চলেছে। তবে তার দু’দিন আগে তাদের দল ঘোষণা করল ইংল্যান্ড। তবে এবার সেই ঘোষণায় রয়েছে ব্যতিক্রম। ১১ জনের বদলে তারা ১২ জনের দল ঘোষণা করেছে। সাধারণত দু’দিন আগেই তারা চূড়ান্ত একাদশ জানায় তবে এবার সেক্ষেত্রে ঘোষণা করেছে অতিরিক্ত একজনের নাম (England)।
পাঁচ জন পেসার নিয়ে নামতে পারে বেন স্টোকসরা। তবে ভেবে রাখা রয়েছে শোয়েব বশিরকে স্পিনার হিসাবে। তবে পারথের পিচ পেস সহায়ক হওয়ায় তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে সবাই। চোট সরিয়ে দলে ফিরেছেন মার্ক উড। তাকে ফিট ঘোষণা করেছেন চিকিৎসকরা। ফলে প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে কোনও সমস্যা থাকলো না। এখন ইংল্যান্ড ঠিক করবে তাদের প্রথম একাদশ কী হতে চলেছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ঐতিহ্যবাহী সিরিজে ইংল্যান্ড তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামবে (England)।

আরও পড়ুন: Bengal: সাত পয়েন্টের স্বপ্ন দেখেও সন্তুষ্ট থাকতে হল ৩ পয়েন্টেই
বুধবার য়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিচ নির্মাতা ইসাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘পারথের পিচে বাউন্স ও পেস দুটোই পাওয়া যাবে সমান ভাবে।’ যার ফলে আশা করা যাচ্ছে স্টোকসের সঙ্গে মার্ক উড, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, এবং গাস অ্যাটকিনসন খেলতে পারেন। তবে পারথের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রয়েছে এক স্পিনারের নাম। তিনি নেথান লায়ন (২৯)। তবে অন্যদিকে অজি শিবিরে চোটের কারণে ছিটকে গিয়েছে দলের তিন প্রধান পেসার।
ইংল্যান্ড দল
বেন ডাকেট, জাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উড, জফ্রা আর্চার এবং শোয়েব বশির (England)।


