Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিলামের জন্য নাম নথিভুক্ত করা প্লেয়ারদের তালিকায় বড় কাটছাঁট করল BCCI। অন্যদিকে প্রোটিয়া তারকার বড় চমক (IPL 2026)।
আইপিএল নিলাম নিয়ে বড় চমক (IPL 2026)
আইপিএল ২০২৬-এর নিলাম ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আয়োজিত হতে চলেছে আর সেই মিনি নিলাম ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। তারকা জরিকেটারদের নিয়ে দল গোছানোর লড়াইয়ে নামবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা সহ বেশ কিছু দল গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে নিজেদের দল পূর্ণ শক্তিতে তৈরি করার জন্য মরিয়া। মঙ্গলবার প্রকাশ্যে এল নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা। প্রাথমিক ভাবে ১৩৫৫ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করলেও বাদ দেওয়া হয়েছে ১০০৫ জনকে। অর্থাৎ ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত হবে এই মিনি নিলাম (IPL 2026)।
৩৫ জন নতুন ক্রিকেটারের নাম নথিভুক্ত করা হয়েছে মিনি নিলামের জন্য। আগেই এই ক্রিকেটাররা নিলামে ছিলেন না। সেই এটলিকে রয়েছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা, দুনিথ ওয়েল্লালাগে, আফগানিস্তানের আরব গুল এবং ওয়েস্ট ইন্ডিজের আকিম অগস্তের মতো প্লেয়াররা। সেই তালিকায় রয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলা অনেক ক্রিকেটার। বিষ্ণু সোলাঙ্কি, সাদেক হোসেন, ইজাজ সাওয়ারিয়ার মতো পরিচিত নাম রয়েছে তালিকায়। মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ৭৭টি স্লট পূরণের জন্য এই ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত হবে এই নিলাম।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ১৬ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই মিনি নিলাম। ক্রিকেটারদের ভাগ করা হবে ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার, পেসার, স্পিনার এই কয়েকটি বিভাগে। প্রথমে থাকবেন ক্যাপড প্লেয়াররা এবং পরে ডাকা হবে আনক্যাপড প্লেয়ারদের (IPL 2026)।

আরও পড়ুন: TMC: বন্দে মাতরম ভাষণে মোদির ‘বঙ্কিমদা’ সম্বোধন, মনীষীদের ছবি হাতে বিক্ষোভ তৃণমূলের
পরের মরশুমের আইপিএল শুরু হওয়ার আগে বহু দল চমক দিয়েছে। কলকতা তাদের দীর্ঘদিনের তারকা রাসেলকে ছেড়ে দিয়েছে, যে খবরে সমর্থকরা বেশ কিছুটা বিস্মিত হয়েছে। তেমনই এবার চমক এল এক প্রোটিয়া তারকাকে নিয়ে। প্রাথমিক ভাবে নিলামের জন্য নাম নথিভুক্ত না করলেও শেষ মুহূর্তে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। একাধিক রিপোর্টে প্রকাশ, কোনও একটি ফ্র্যাঞ্চাইজি ব্যক্তিগতভাবে অনুরোধ করায় তাঁর নাম নথিভুক্ত করে BCCI (IPL 2026)।


