Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার বিচার দফতর ফের আলোড়ন তুলল জেফ্রি এপস্টিন (Epstein files) কাণ্ডকে ঘিরে। যৌন অপরাধে অভিযুক্ত এই কোটিপতির সঙ্গে সম্পর্কিত আরও বিপুল সংখ্যক নথি প্রকাশ্যে আনা হয়েছে, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নতুন এই ফাইলগুলিতেও একাধিক প্রভাবশালী ও পরিচিত ব্যক্তির নাম উঠে এসেছে, ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও তীব্র চর্চা চলছে।
এপস্টিনের নথি (Epstein files)
এ বার প্রকাশিত নথির মধ্যে (Epstein files) রয়েছে ই-মেল, ছবি ও ভিডিয়ো সহ লক্ষাধিক পৃষ্ঠা। সেই ই-মেলগুলির কিছু এপস্টিন নিজেই নিজেকে পাঠিয়েছিলেন বলে দাবি। একটি ই-মেলে করা হয়েছে বিস্ফোরক অভিযোগ-মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস নাকি একাধিক রুশ মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন এবং বিষয়টি গোপন রাখতে স্ত্রী মেলিন্ডা গেটসকে অজান্তে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চেষ্টা করেছিলেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন গেটস শিবির। তাঁর মুখপাত্রের বক্তব্য, এপস্টিন ব্যক্তিগত হতাশা থেকেই এমন মিথ্যা গল্প ছড়িয়েছিলেন।

মীরা নায়ারের বিরুদ্ধে অভিযোগ (Epstein files)
নতুন নথিতে আরও দাবি করা (Epstein files) হয়েছে, ২০০৯ সালে যৌন অপরাধে দণ্ডিত ঘিসলাইন ম্যাক্সওয়েলের আয়োজিত একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন চিত্রপরিচালক মীরা নায়ার। সেই সময় তাঁর ছবি ‘আমেলিয়া’-র প্রচার চলছিল বলে উল্লেখ রয়েছে নথিতে। যদিও এই দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ অস্বীকার
এই ফাইলগুলিতে ইলন মাস্কের নামও দেখা গিয়েছে, যদিও তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অপরাধের অভিযোগ আনা হয়নি। এর আগে প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্প ও বিল ক্লিন্টনের নাম উঠে এসেছিল। ট্রাম্প এপস্টিনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও বেআইনি কার্যকলাপের অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: Online Gaming Tragedy: অনলাইন গেম নিয়ে অশান্তি, ১০ তলা থেকে ঝাঁপ তিন বোনের!
প্রসঙ্গত, ২০০৮ সালে নাবালিকা নিগ্রহের অভিযোগে এপস্টিনের বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালে গ্রেফতারির পর জেলেই রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু হয়। নতুন নথি প্রকাশের পর এপস্টিন কাণ্ড আবারও বিশ্ব রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের অন্ধকার দিককে সামনে এনে দিয়েছে।


