Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এপস্টিন ফাইল ঘিরে নতুন করে বিতর্ক (Epstein Files) আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক প্রকাশ্যে আসা নথিতে সামনে এসেছে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মেডিক্যাল রিপোর্ট, যা তাঁর ব্যক্তিগত জীবনের এক অন্ধকার দিককে আরও স্পষ্ট করেছে। এই রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক ও যৌন সমস্যায় ভুগছিলেন এপস্টিন। বিশেষ করে তাঁর শরীরে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের অনেক নীচে নেমে গিয়েছিল।
একাধিক ই-মেলের উল্লেখ (Epstein Files)
প্রকাশিত নথিতে এপস্টিন ও তাঁর চিকিৎসকদের মধ্যে (Epstein Files) চালাচালি হওয়া একাধিক ই-মেলের উল্লেখ রয়েছে। সেই সব মেলে দেখা যাচ্ছে, যৌন ক্ষমতা ও যৌন ইচ্ছা কমে যাওয়ার বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। একাধিক চিকিৎসক তাঁকে বিভিন্ন ধরনের যৌন উত্তেজনাবর্ধক ওষুধ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি কিছু মেলে দেখা যায়, এই ধরনের ওষুধ ও তার প্রভাব নিয়ে অন্যদের কাছেও আগ্রহ প্রকাশ করতেন এপস্টিন।

একাধিক যৌনরোগে আক্রান্ত (Epstein Files)
মেডিক্যাল রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, তিনি একাধিক যৌনরোগে আক্রান্ত ছিলেন। তাঁর শরীরে সংক্রমণের ছড়াছড়ি ছিল এবং মূত্রে রক্তের উপস্থিতিও ধরা পড়ে পরীক্ষায়। এই সব তথ্য সামনে আসায় এপস্টিনের শারীরিক অবস্থার পাশাপাশি তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের পটভূমি নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: MS Dhoni: এবার বিশ্বকাপে ধারাভাষ্য দিতে দেখা যাবে ধোনিকে?
মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে
এই সব নথি এসেছে বহু লক্ষ পৃষ্ঠার ‘এপস্টিন ফাইল’ থেকে, যেখানে বিপুল পরিমাণ ভিডিও ও ছবি সংরক্ষিত রয়েছে। আগেই প্রকাশিত নথিতে আন্তর্জাতিক স্তরের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছিল। নতুন করে মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসায় সেই বিতর্ক আরও গভীর হয়েছে।


