Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডকে হারাতে পারলেই বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতবে ভারত। ২০২২ সালে ইংরেজ বধ করেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (Ind vs Eng)।
বিশ্বকাপ জয় থেকে আর এক ম্যাচ দূরে ভারত (Ind vs Eng)
আবারও বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড ৬ ফেব্রুয়ারি। এই বিশ্বকাপে ভারতের দাপট ছিল নজরকাড়া। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৩১১ রান তাড়া করে জয় ভারতের আত্মবিশ্বাস অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। সেই রান তাড়া করে যেটা ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান চেজ করে জেতা। এর ফলে সমর্থকদের আশা ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবেন তাঁরা বিশ্ব ক্রিকেটের মঞ্চে (Ind vs Eng)।
এইবারের বিশ্বকাপে ভারতের ছোটরা এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি। ফাইনালের টিকিট কনফার্ম করেছে অপরাজিত থেকে। এই জয়ের ধারা বজায় থাকবে বলেই আশা করছেন সমর্থকরা। এই বারের বিশ্বকাপ জিতলে সেটা হবে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ষষ্ঠবার বিশ্বকাপের খেতাব জয়।

ভারতীয় সময় দুপুর একটা থেকে ম্যাচ শুরু হবে। ভারত থেকে এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। টিভিতে ষ্টার স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং অনলাইনে জিওহটস্টারে ম্যাচ দেখা যাবে (Ind vs Eng)।
আরও পড়ুন: Epstein Files: এপস্টিন ফাইল ঘিরে নতুন বিতর্ক, মেডিক্যাল রিপোর্টে সামনে এল অজানা তথ্য
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ম্যাচ চার উইকেটে ভারত যেতে। এবার সেই প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড দল ১৯৯৮ সালে মাত্র একবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে।
এর আগে যতবার দুই দল মুখোমুখি হয়েছে তাতে পাল্লা ভারী রয়েছে ভারতের। এর আগে ৫৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, যার মধ্যে ৪১টি ম্যাচ জিতেছে ভারত ও ১৩টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে নয়বারের মধ্যে সাতবার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় শিবির। বিরাট কোহলিদের ঊত্তরসূরীরা আর এক ম্যাচ দূরে রয়েছে বিশ্বকাপ জয়ের থেকে। সবদিক থেকে দখলে অনেকটাই এগিয়ে মাঠে নামবে ভারত (Ind vs Eng)।


