Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা কন্যার (Esha Deol)। কী লিখলেন এষা?
এষা কী লিখলেন? (Esha Deol)
এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র দেওল। সোমবার সূত্র মারফত জানা গিয়েছে, আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়েছে অভিনেতার। খবর, অভিনেতাকে নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে। যদিও হাসপাতাল কোনও বিবৃতি দেয়নি। আর সোমবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল জোর গুঞ্জন। এমনকী বলিউড ‘হি-ম্যান’-এর খবরও ছড়িয়ে পড়ে। গুঞ্জনের মাঝেই এ বার মুখ খুললেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল। অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি জারি করে এষা জানিয়েছেন, বাবার অবস্থা স্থিতিশীল। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে (Esha Deol)।
অভিনেত্রী লিখেছেন, ‘ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

আরও পড়ুন: Delhi Explosion: দিল্লিতে খোদ লালকেল্লার কাছে বিস্ফোরণ, নাশকতার ছক?
এর আগে ধর্মেন্দ্র পুত্র সানি দেওলের টিম বিবৃতি দিয়ে জানিয়েছে, পুরোটাই জল্পনা। ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বিবৃতি বলা হয়েছে, ‘ধর্মেন্দ্র ভেন্টিলেশনে নেই। অভিনেতার শারীরিক অবস্থার যদি বাড়াবাড়ি হতো, তা হলে পরিবারের সকলেই হাসপাতালে উপস্থিত থাকতেন। অভিনেতার ছেলে সানি দেওল সকালেই বাবাকে হাসপাতালে দেখে এসছেন (Esha Deol)।’


