Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
অমল চক্রবর্তী, হুগলি: হুগলির চুঁচুড়া পুরসভার কাপাসডাঙা লিচুতলার বাসিন্দা (SIR) শশীকান্ত হালদার জীবনের তিন দশক কাটিয়েছেন ভারতীয় সেনায়। ১৯৬৪ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যোগ দিয়েছিলেন তিনি। দেশের নানা প্রান্তে দায়িত্ব পালন করেছেন-ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ, আবার শ্রীলঙ্কার কলোম্বো পর্যন্ত। রাজীব গান্ধীর পাঠানো শান্তি সেনা দলের সদস্য হিসেবে সেখানে ছিলেন তিনি। জীবনের সেরা সময়টা দেশরক্ষার জন্য উৎসর্গ করার পর এখন অবসরের ৩৪ বছর কেটে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, দেশের সেই প্রাক্তন সেনা কর্মীর নামই নেই বর্তমান ভোটার তালিকায়!
নেই নাম (SIR)
৮৭ বছর বয়সে দাঁড়িয়ে এমন পরিস্থিতি সত্যিই (SIR) বেদনাদায়ক। এতদিন পর্যন্ত শশীকান্তবাবু নিয়মিত ভোট দিয়েছেন-২০০২ সালের শেষ এসআইআর তালিকাতেও নাম ছিল তাঁর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ করেছেন। কিন্তু নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর হঠাৎই জানতে পারেন, তাঁর নাম ‘ডিলিট’ হয়ে গিয়েছে। ফলে এই বয়সে তাঁকে আবারও নতুন করে ৬ নম্বর ফর্ম পূরণ করে নাম তোলার প্রক্রিয়ায় যেতে হবে।
ক্ষোভ প্রকাশ (SIR)
শরীর ক্রমশ দুর্বল, বয়সের ভারে ন্যুব্জ শশীকান্তবাবু (SIR) মনে করছেন, এই প্রক্রিয়াটি তাঁর পক্ষে প্রায় অসম্ভব। কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী হিসেবে নথিপত্রে তাঁর সব তথ্য স্পষ্ট থাকলেও, আবারও প্রমাণ নিয়ে ‘হেয়ারিং’-এ যাওয়া তাঁর পক্ষে বড় কষ্টসাধ্য। পুত্র বিনয় হালদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “যিনি সারা জীবন দেশের সেবা করলেন, তাঁর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?” তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশন নিজের ভুল স্বীকার করে বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করুক। তাঁর প্রশ্ন, “বাবা তো জীবিত, তাহলে নামটা বাদ গেল কীভাবে?”
আরও পড়ুন: Home Loan: নিজের বাড়ি কেনার স্মার্ট উপায়, জানেন কী?

এনুমারেশন ফর্ম
শশীকান্ত হালদার নিজেও হতাশ স্বরে বলেন, “দেশের জন্য কাজ করেছি, সীমান্তে থেকেছি, আর আজ জানতে পারছি আমি নাকি ভোটারই নই! বিএলও এসে বললেন নাম মুছে গেছে-বুঝতে পারছি না কী করে হল।” নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, যাঁদের নাম বর্তমান খসড়া ভোটার তালিকায় নেই, তাঁরা এনুমারেশন ফর্ম পান না। খসড়া তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যায়, তাঁদের ৬ নম্বর ফর্মে আবেদন করতে হয় এবং নির্ধারিত সময়ে প্রমাণপত্র জমা দিতে হয়।


